বাংলা ভাষার ওপর আক্রমণ! অগস্টে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে বিজেপি সরকারকে নিশানা করেছে তৃণমূল। একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে। সোচ্চার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার এই বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে অগস্টে বসতে পারে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। পরিষদীয় দফতরের পক্ষ থেকে এই বিশেষ অধিবেশন বসার কথা জানানো হয়েছে।

সূত্রের খবর, ৮ থেকে ২১ অগস্টের মধ্যে এই বিশেষ অধিবেশন বসতে পারে। সেখানে আলোচনা হতে পারে বাংলা ভাষা ও পরিযায়ী শ্রমিকদের বিষয় এবং চারটি বিলও এই অধিবেশনে পেশ হতে পারে। বিল নিয়ে আলোচনা চলছে। বিলের বিষয়টি চূড়ান্ত হয়ে যাওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অধিবেশন বসানোর আবেদন করা হবে।

জানা গিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার হচ্ছে। বাংলায় কথা বলার কারণে তাঁদের বাংলাদেশী অভিযুক্ত করে পুশব্যাক এর মাধ্যমে তাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। পাশাপাশি অনেক সময় তাদের আটক করে রেখে হেনস্তা করা হচ্ছে। এই সব কিছুর বিরুদ্ধেই প্রস্তাব এনে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে পরিষদীয় দফতরের এক প্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। তবে এখনই কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে দাবি তৃণমূলের।

একুশের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বাংলা ভাষার উপর আক্রমণ হলে প্রতি আক্রমণ করবেন তাঁরা। সংসদেও সেই ভূমিকাই পালন করবে তৃণমূল।  সূত্রের খবর, কেন্দ্রীয় স্তরের পাশাপাশি যাদের রাজ্যেও প্রতিআক্রমণের ভূমিকা দেওয়া যায় তা নিশ্চিত করতেই রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে।

আরজি কর হাসপাতালে চিকিৎসকককে ধর্ষণ করে খুনের ঘটনার পরে ‘অপরাজিতা বিল’ পাস করাতে বিশেষ অধিবেশন বসেছিল গত বছর অগস্টেই।

মঙ্গলে বিধানসভায় আসতে চলেছে পহেলগাঁও নিয়ে প্রস্তাব

বিধানসভার সামনে শুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’, কটাক্ষ তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]