নিজস্ব প্রতিনিধি:লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই ফের ভোট। বুধবার সকাল থেকে মানিকতলা-সহ রাজ্যের চার বিধানসভা আসনের উপনির্বাচন উপলক্ষে শুরু হয়েছে ভোটগ্রহণ। যে চার আসনে ভোট নেওয়া হচ্ছে তার মধ্যে শুধু মানিকতলাতেই ২০২১ সালের বিধানসভা নিবাচনে জয়ী হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাকি তিন আসনে জয়ী হয়েছিল বিজেপি। পরে ওই তিন আসনের বিধায়ক দল ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন। প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেওয়ার আগেই অবশ্য বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন। ফলে ওই তিনটি আসন শূন্য হয়েছে। মানিকতলার বিধায়ক সাধন পান্ডের অকাল মৃত্যুর ফলে ওই আসনও শূন্য হয়েছে। ভোটের সর্বশেষ আপডেট জানতে দিনভর আমাদের সঙ্গে থাকুন-
বিকেল ৫ টা পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ৬২.৭১ শতাংশ
রায়গঞ্জ- ৬৭.১২ শতাংশ
রানাঘাট দক্ষিণ-৬৫ .৩৭ শতাংশ
বাগদা- ৬৫.১৫ শতাংশ
মানিকতলা- ৫১.৩৯ শতাংশ
দুপুর ৩ টে পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ৫০.৪৩ শতাংশ
রায়গঞ্জ-৫৩ .৮৯ শতাংশ
রানাঘাট দক্ষিণ- ৫২.৪১ শতাংশ
বাগদা-৫০ . ৮১ শতাংশ
মানিকতলা- ৪৩. ৭৮শতাংশ
মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৩১ নম্বর ওয়ার্ডে এসে বচয়ার জড়ালেন বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কারণ, তাঁকে দেখেই বুথ কেন্দ্রে শুরু হয় ‘গো ব্যাক’ স্লোগান। এই ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ।
দুপুর ১ টা পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ৩৮.২৮ শতাংশ
রায়গঞ্জ- ৪১.৩৮ শতাংশ
রানাঘাট দক্ষিণ- ৪২.১৯ শতাংশ
বাগদা- ৩৫.৬৬ শতাংশ
মানিকতলা- ৩৩. ৩৭শতাংশ
মানিকতলা ১০১ নম্বর বুথে হাতে নাতে ধরা পড়ল ভুয়ো ভোটার। অন্য একজনের নামে নথি নিয়ে সে বুথে আসে ভোট দিতে।
সকাল ১১ টা পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ২৫ শতাংশ
রায়গঞ্জ- ২৫.৯৮ শতাংশ
রানাঘাট দক্ষিণ- ২৬.৩২ শতাংশ
বাগদা- ২২.৬৩ শতাংশ
মানিকতলা- ২১.৮৯ শতাংশ
শুরু হয়েছে বাগদা বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর যাচ্ছেন বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শনে। কিন্তু মমতা ঠাকুরের সাংসদ ও গভমেন্ট অব ইন্ডিয়া লেখা গাড়িতে করে মধুপর্ণা ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়ায় শুরু হয়েছে বিতর্ক।
বাগদা মালোপোতা পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উতল বিজেপির বিরুদ্ধে।
সকাল ৯টা পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে ভোটদানের হার ১০.৮৫ শতাংশ।
রায়গঞ্জ- ১২.০১ শতাংশ
রানাঘাট দক্ষিণ- ১১.৫৮ শতাংশ
বাগদা- ১০.৬১ শতাংশ
মানিকতলা- ৯.০১ শতাংশ
রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ভোট দিয়ে বেরিয়ে বিরোধীদের নিয়ে তিনি সরব হন।
ভোট শুরুর দুঘণ্টার মধ্যে রানাঘাটের কয়েকটি জায়গায় অশান্তির চিত্র সামনে এসেছে । জানা গিয়েছে, এলাকার বিভিন্ন সিসি ক্যামেরা ভাঙচুর হয়েছে।