Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ED’র তলবের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে তলব করেছিল ED। সেই তলবি নোটিসের বিরুদ্ধে শুক্রবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুমিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি(Recruitment Scam) মামলার তদন্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) আপ্তসহায়ক(PA) সুমিত রায়কে(Sumit Roy) তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই তলবি নোটিসের বিরুদ্ধে শুক্রবার কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন সুমিত। দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সোমবার এই আর্জি নিয়ে শুনানির সম্ভাবনা রয়েছে। যদিও ED নিয়োগ মামলার তদন্তে আগামী সোমবারই জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সুমিতকে। শুক্রবার সুমিতের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ED’র আইনজীবীকে সুপারিশ করেন যে, সোমবার বেলা সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১২টায় হাজিরার সময়সীমা ধার্য করা হোক।  

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে ED’র তলবের মুখে পড়েন অভিষেকের পরিবারের একাধিক সদস্য। গত সপ্তাহে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। চলতি সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিষেকের স্ত্রী রুজির বন্দ্যোপাধ্যায়ও। এবার তলবের মুখে পড়েছেন তাঁর আপ্ত সহায়ক। ED সূত্রে খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ও লিপস অ্যান্ড বাউন্ডসের তদন্ত করতে গিয়ে সুমিতের নাম উঠে এসেছে। সেই কারণে সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছেন ED আধিকারিকরা। তদন্ত করতে গিয়ে একাধিকবার তাঁর নাম উঠে এসেছে বলেই এই তলব। যদিও সোমবার সুমিতের মামলার শুনানি রয়েছে। সেই মামলায় কলকাতা হাইকোর্টের কী পর্যবেক্ষণ, সেদিকেই নজর থাকবে সকলের। এর আগে কয়লা পাচারকাণ্ডে একাধিকবার সুমিতকে তলব করেছিল ED।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00