Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আদালতে হাজিরা দিতে আসানসোল থেকে কলকাতার পথে অনুব্রত

শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে হবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ফের আসানসোল জেল থেকে আনা হচ্ছে কলকাতায়। শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতে হাজিরা দিতে হবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে। সেই উদ্দেশে শুক্রবার সকাল সকাল আসানসোল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন কেষ্ট।

শুক্রবার বিধাননগর এমপি-এমএলএ আদালতে মঙ্গলকোট বোমা বিস্ফোরণের মামলার শুনানি রয়েছে। সেই মামলায় বীরভূমের কেষ্টকে হাজিরা দেওয়ার কথা আদালতে। এদিন আসানসোল জেল থেকে বেরোনোর পর হালকা মেজাজে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত বৃহস্পতিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেষ্টকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করে আনার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দেন। ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘যতদিন কেষ্ট না ফিরে আসছে লড়াই আরও তিনগুন বাড়বে। বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে জানে না, হারতে শেখেনি। ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন।’ 

মুখ্যমন্ত্রী যে তাঁর পাশে রয়েছেন, শুক্রবার তা নিয়ে প্রশ্ন করা হয় অনুব্রত মণ্ডলকে। তার উত্তরে তিনি বলেন, ‘জেলে তো কেউ সারা জীবন থাকে না। নিশ্চয়ই ছাড়া পাব।’ তাঁর আরও সংযোজন, ‘দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) বলার পর আর বলার কিছু থাকে না।’ প্রসঙ্গত গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) গ্রেফতার (Arrest) করেছে বীরভুমের জেলা তৃণমূল সভাপতিকে। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

বীরভূমে ফের কেষ্ট- রাজ! তৃণমূলের কোর কমিটির কনভেনর অনুব্রত

জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

যত কাণ্ড বীরভূমে, অনুব্রতর পর এবার কাজল ঘনিষ্ঠের নিশানায় আর এক আইসি

তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, NCW-কে জানাল পুলিশ

‘প্রকাশ্যে মন্তব্য নয়’, কাজল ও অনুব্রতকে সাফ জানাল তৃণমূল শীর্ষ নেতৃত্ব

সুব্রত বক্সির ডাকা বৈঠকে হাজির অনুব্রত-কাজল

ছাব্বিশের নির্বাচনের আগে নজরে ২১ জুলাই, শনিতে প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেতৃত্ব

‘বেড রেস্ট’ কাটিয়ে বোলপুরের SDPO-অফিসে অনুব্রত মণ্ডল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00