Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কলকাতা পুলিশের ১০ আধিকারিককে বিশেষ স্বীকৃতি দিচ্ছে শাহি মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘Special Operations Award 2023’ পাচ্ছেন কলকাতা পুলিশের Special Task Force বা STF’র ১০ জন অফিসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার সঙ্গে কেন্দ্রের বিরোধ যখন ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠার মতো পরিস্থিতি হয়েছে ঠিক তখনই সামনে এল বাংলার ১০জন পুলিশ আধিকারিককে বিশেষ স্বীকৃতি দিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলা তথা দেশের বুকে জঙ্গিদমন অভিযানে সাফল্যের(Success in Counter-Terrorism Operations) জন্য কলকাতা পুলিশের(Kolkata Police) ১০জন আধিকারিককে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হচ্ছে। যেভাবে তল্লাশি চালিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের তাঁরা গ্রেফতার করেছেন, তার জন্যই মিলছে এই স্বীকৃতি। স্বরাষ্ট্রমন্ত্রকের ‘Special Operations Award 2023’ পাচ্ছেন কলকাতা পুলিশের Special Task Force বা STF’র ওই ১০ জন অফিসার। কলকাতা পুলিশ ছাড়াও এবার সিআরপিএফ, এনআইএ, এনসিবি ও অন্যান্য রাজ্যের পুলিশের সদস্যদেরও এই বিশেষ পুরস্কারের জন্য চিহ্নিত করা হয়েছে। পুরস্কার প্রাপকের তালিকায় যাঁরা রয়েছেন, তাঁরা হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ভি সলেমন নিসাকুমার, ডি সি হরেকৃষ্ণ পাই, ইন্সপেক্টর সৌমিত্র বসু, শ্রীপ্রসন্ন দিকপতি, সার্জেন্ট অম্বুজ সিংহ, সাব ইন্সপেক্টর সুকান্ত দাস, দেবাশিস রাউথ, কনস্টেবল আব্দুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি ও সৌম্যজিত দাস।

সাম্প্রতিককালে আনসারুল্লা বাংলা টিম বা ABT ও আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা AQIS, এই সব জঙ্গি সংগঠন রাজ্যে জাল বিস্তার করছে বলে খবর পেয়ে লাগাতার অভিযান চালায় কলকাতা পুলিশের Special Task Force। ২০২২ সালে পরপর ৩ বার অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এই Special Task Force। সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই বিশেষ সম্মান দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই দুই সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছিল Special Task Force। খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল হাওড়ার বাসিন্দা দুই যুবককে। তাঁদের সূত্র ধরে মধ্যপ্রদেশে গিয়ে আর এক জঙ্গি সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়েছিল। গত বছরের অগস্ট মাসে এই Special Task Force -ই উত্তর ২৪ পরগনা থেকে দুই জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল। আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট-এর সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগ পেয়েছিল কলকাতা পুলিশ।  

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00