৮ অগস্ট থেকে ফের জেলা সফরে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোট মিটতেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ অগস্ট থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর সফর। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ভালো ফল হওয়ায় ঝাড়গ্রাম দিয়েই  এবারের সফর শুরু  করছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি দুদিন ধাকবেন। জানা গিয়েছে, ৯ অগস্ট রয়েছে আদিবাসী দিবস।  সেই জন্যই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামকে বেছে নিয়েছেন।

আদিবাসী দিবস উপলক্ষে ঝাড়গ্রাম স্টেডিয়ামে ওইদিনের  অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানেই হবে  একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলন্যাস।  শুধু তাই নয় ঝাড়গ্রাম সফরে গিয়ে  প্রশাসনিক বৈঠক  করবেন মমতা। এখনও সরকারিভাবে অনুষ্ঠানের নির্ঘণ্ট স্থির হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা সফর নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস।  প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, অন্যান্য বছরের মত এবারও ৮ অগস্ট বিকালে ঝাড়গ্রাম পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এরপর ৯ অগস্ট তিনি যোগ দেবেন আদিবাসী দিবস অনুষ্ঠানে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বাংলায় ২৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তারপর হয়ে গিয়েছে একুশে জুলাইয়ের সমাবেশ। সেখানে প্রত্যেক জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এসেছিলেন। কিন্তু সাধারণ আমজনতাকে আলাদা করে ধন্যবাদ জানানো হয়নি।  তাই এবার  বিধানসভা অধিবেশন শেষ করে  জেলা সফর শুরু করতে চলেছেন  মুখ্যমন্ত্রী। 

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

পুজোর সময়ে বাঙালির নজরে ঝাড়গ্রাম, বুকিং দেখে খুশি ব্যবসায়ীরা

মোবাইল ফোন চুরি নিয়ে বচসা, রাগের বশে ভাইকে কোপাল ভাই

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]