Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীর ‘অশ্লীল’ ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি কাকার

ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রীকে কুপ্রস্তাব দিয়েছিলেন কাকা। আর সেই প্রস্তাবে রাজি না হওয়ায় অশ্লীল ছবি বানিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় অভিযুক্ত। ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী (Payel Sarkar)।

ঘটনাটি ঘটেছে ছোট পর্দার অভিনেত্রী (Actress) পায়েল সরকারের সঙ্গে। টেলি অভিনেত্রীর অভিযোগ, তাঁকে হোয়াটস্যাপে কুপ্রস্তাব দিয়েছিলেন তাঁর কাকা সঞ্জীব ঘোষ। যে কি না পেশায় একজন জিম ট্রেনার।পায়েল সরকারের অভিযোগ, হোয়াটস্যাপে লাগাতার কুপ্রস্তাব পাঠাচ্ছিলেন তাঁর কাকা সঞ্জীব। সেই প্রস্তাবে রাজি হননি তিনি। আর এর পর অভিযুক্ত যুবক অভিনেত্রীর ছবি অশ্লীলভাবে বিকৃত করে তাঁকে পাঠাতে থাকেন। একইসঙ্গে প্রস্তাবে রাজি না হলে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে অভিনেত্রীকে হুমকি দেয় অভিযুক্ত। এর পর অভিনেত্রী ফোন নম্বরটি ব্লক করে দেয়। অভিযোগ তার পরেও উত্যক্ত করতে থাকে ওই যুবক। অবশেষে সব সীমা অতিক্রম করে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হন পায়েল সরকার।

বিষয়টি নিয়ে অভিনেত্রী পায়েল সরকার বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার কাছের এক সদস্য আমায় কুপ্রস্তাব দিতে থাকে। নানারকম অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। যখন উনি এটা শুরু করেন তখন আমি বিশ্বাস করে পারিনি। কারণ উনি আমাকে জন্মাতে দেখেছেন উনি কীভাবে এমন কাজ করতে পারেন। আমি ওনাকে বলেছিলাম তুমি কি মজা করছ। তখন আমায় বলে যে আমি তোকে অন্যরকম ভাবে পেতে চাই। আমার সঙ্গে দেখা কর। আমি বললাম বাড়িতে জানাব তখন বলল যা ইচ্ছা কর। আমার সঙ্গে একদিন স্টেশনে দেখা কর। আমি ওনার ফোন নম্বর ব্লক করে দিই। তখন আমার ছবি অশ্লীলভাবে বানিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। এরপর আমি ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি।’ অন্যদিকে অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

১১ বছর লিভ-ইনে, বিয়ের প্রস্তাব নাকচ অভিনেত্রীর

জল্পনা তুঙ্গে! NRI পাত্রকে নাকি বিয়ে করছেন পায়েল সরকার?

দেবের ‘খাদানে’ এবার অভিনয় করবে  বরখা ! জল্পনা তুঙ্গে

১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিয়ালদহ আদালতে হাজিরা সলমনের সহ-অভিনেত্রীর

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী তনুজা

শিল্পপতি সজ্জন জিন্দলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, দায়ের FIR

ফ্ল্যাট কিনে স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী শ্রুতি দাস

ফুলশয্যার খাটে বধূবেশে নবনীতা, ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী ?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00