Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফুলশয্যার খাটে বধূবেশে নবনীতা, ফের গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুলশয্যার খাট, সাদা রজনীগন্ধা ও গোলাপের পাপড়িতে সাজানো বিছানা। তার ওপরেই সিঁথিতে সিঁদুর, পরনে বেনারসি, খোপায় গোলাপ বেঁধে লাজুক মুখে বসে নবনীতা দাস। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাক লাগিয়েছেন নেটিজনেদের। পোস্টে দিয়েছেন জীবনের বার্তা। ভাবছেন নিশ্চয় নতুন করে আবার গাঁটছড়া বাঁধলেন নাকি অভিনেত্রী?

একটি নয় এরকম একাধিক ছবি শেয়ার করেছেন নবনীতা। ঘরের আয়নার সামনেও তাঁকে পোজ দিতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “জীবন পারফেক্ট নয়… কিন্তু আমার শাড়ির ভাঁজ তো হতেই পারে।” আসলে সান বাংলার ‘বিয়ের ফুল’ ধারাবাহিকে অভিনেতা রাজা গোস্বামীর বিপরীতে রয়েছেন নবনীতা। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জীবন নিয়ে বার্তা দিয়েছেন।

কিছুদিন আগেই অভিনেতা জিতু কামালের সঙ্গে বিচ্ছেদের খবর দিয়েছিলেন অভিনেত্রী। তাই এরপর অভিনেত্রীর হৃদয়ে অন্য কারো আগমন ঘটেছে কিনা সে নিয়ে জল্পনার শেষ নেই। অবশ্য বিচ্ছেদের পর সে নিয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। সম্প্রতি তাঁকে প্রযোজক রানা সরকারের সঙ্গে দেখা যায়। ফলে বড় পর্দায় অভিনেত্রীর অভিষেক হচ্ছে কিনা চর্চা শুরু হয়। অবশ্য এখনই বড় পর্দার কথা ভাবছেননা বলে জানিয়েছেন নবনীতা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00