Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

থানার ভিতরে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে অভিযুক্ত, শেষমেশ শ্রীঘরে ঠাঁই

উত্তর কলকাতার জোড়াবাগান থানার অন্দরে কর্তব্যরত ASI’র বুকে বন্দুক ঠেকিয়ে গ্রেফতার এক যুবক। তাকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখলে অনেকেই বলবে সিনেমার শুটিং চলছে। থানার মধ্যেই কর্তব্যরত Assistant Sub Inspector বা ASI’র বুকে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। যে কোনও মুহুর্তে সেই বন্দুক থেকে ছিটকে বেড়িয়ে যেতে পারে গুলি। মারা যেতে পারেন সেই পুলিশ আধিকারিক। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। থানার মধ্যে উপস্থিত পুলিশকর্মীদের উপস্থিত বুদ্ধির জেরেই এড়ানো গিয়েছে বড়সড় ঘটনা। আর এই ঘটনা ঘটেছে শনিবার সকালে, খাস কলকাতার(Kolkata) বুকে। উত্তর কলকাতার জোড়াবাগান থানার(Jorabagan PS) অন্দরে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। যে যুবক এই ঘটনা ঘটিয়েছিল, আপাতত তার ঠাঁই হয়েছে শ্রীঘরে(Youth Arrested), মানে গারদের ওপারে। 

আরও পড়ুন, রাজ্যের বহু হাসপাতালে বন্ধ হয়ে গিয়েছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান

জানা গিয়েছে, জোড়াবাগান থানার পুলিশ শুক্রবার এক যুবককে আটক করে। পুলিশের দাবি, সেই সময় তার কাছ থেকে শুধুমাত্র ছুরি পাওয়া গিয়েছিল। থানাতেই বসিয়ে রাখা হয় তাকে। শনিবার সকালে তাকে গ্রেফতার করে আদালতে তোলার পরিকল্পনা ছিল পুলিশের। আচমকাই দেখা যায়, ওই যুবক পালানোর চেষ্টা করছে। তাতে বাধা দেন এক ASI। অভিযোগ, সঙ্গে সঙ্গে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র(Firearms) বের করে অভিযুক্ত। আর তা ওই ASI-য়ের বুকে ঠেকায়। যদিও শেষরক্ষা হয়নি। এক পুলিশকর্মীদের উপস্থিত বুদ্ধিতেই শেষমেশ শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই যুবকের। শনিবার সকালে খাস কলকাতার জোড়াবাগান থানার এই ঘটনায় জোর শোরগোল পড়ে যায় এলাকায়।  

আরও পড়ুন, দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

জানা গিয়েছে, কার্যত উপস্থিত বুদ্ধির জোরে অঘটন রোখেন জোড়াবাগান থানারই এক পুলিশকর্মী। ল্যাং মেরে তিনি অভিযুক্ত যুবককে ফেলে দেন। তাতেই তার হাত থেকে ছিটকে পড়ে আগ্নেয়াস্ত্র। এর পর ওই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের তরফে অবশ্য ওই যুবকের নাম পরিচয় সামনে আনা হয়নি। ওই যুবকের সঙ্গে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাঙচুরের ঘটনার কোনও যোগ আছে কিনা সেটাও জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশেষ একটি ঘটনার সূত্রেই ওই যুবককে আটক করা হয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00