Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অতিরিক্ত বিড়াল প্রেমে নিজের জীবন খোয়ালেন টালিগঞ্জের মহিলা

অতিরিক্ত বিড়াল প্রেম দেখাতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন কলকাতার টালিগঞ্জের এক মহিলা। একদম ৮ তলা থেকে প্রপাত ধরণীতল। সঙ্গে সঙ্গেই মৃত্যু।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশুপ্রেম(Love for Animals) ভাল, কিন্তু অতিরিক্ত পশুপ্রেম মানুষেরই বিপদ ডেকে আনে। বার বার বিশেষজ্ঞরা এই কথা বলছেন। কিন্তু সেই সাবধানবানী কানে তুলছেন কে? আর না তোলার মাশুল গুণছেন সেই সব পশুপ্রেমীরাই। এই আজকেই মানে সোমবার সকালেই যেমন অতিরিক্ত বিড়াল(Cat) প্রেম দেখাতে গিয়ে নিজের জীবনটাই খুইয়ে বসেছেন কলকাতার(Kolkata) টালিগঞ্জের(Tollygunge) এক মহিলা। একদম ৮ তলা থেকে প্রপাত ধরণীতল। সঙ্গে সঙ্গেই মৃত্যু। এদিন ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের লেক অ্যাভিনিউ(Lake Avenue) এলাকার একটি আবাসনে। মৃত মহিলার নাম অঞ্জনা দাস(৩৫)। বিয়ে হলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ মামলা চলছিল। স্বামী থাকেন বিদেশে।

জানা গিয়েছে, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতেন অঞ্জনা। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন তিনি। সোমবার সকাল থেকেই অঞ্জনা তাঁর বিড়ালটিকে খুঁজে বেড়াচ্ছিলেন। প্রতিবেশীদের জিজ্ঞাসাও করছিলেন। অনেকবার ডেকে পোষ্যের সাড়া না পেয়ে দুশ্চিন্তা করছিলেন তিনি। হঠাৎই বিড়ালটিকে আবাসনের কার্নিসে বসে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করার পরও বিড়ালটি ফিরে না আসায় শেষে নিজেই তাকে উদ্ধার করতে যান। ওই বহুতলের অন্য আবাসিকেরা জানিয়েছেন, বিপজ্জনক ভাবেই বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই মহিলা। আটতলার কার্নিসে বসেছিল বিড়ালটি। সেটিকে উদ্ধার করার জন্য প্রথমে ছাদে যান অঞ্জনা সেখান থেকেই সম্ভবত কার্নিসে নামার চেষ্টা করছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারান। আটতলা থেকে পড়ে যান নীচে।      

ঘটনার পর অঞ্জনাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার। প্রতিবেশীরা জানাচ্ছেন, কয়েকটি পোষ্য ছিল অঞ্জনা দাসের। তাদের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন। পোষ্যদের যত্নআত্তি করেই সময় কাটত তাঁর। যে বিড়ালটিকে উদ্ধার করতে গিয়ে তাঁর মর্মান্তিক মৃত্যু হল, সেই বিড়ালটিকে আনা হয়েছিল মাত্র দেড় মাস আগে। তার প্রতি অঞ্জনার দুর্বলতাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। সব থেকে বড় কথা এই ধরনের ঘটনায় দমকলে খবর দিলে তাঁরা পোষ্যদের উদ্ধার করে দেন। কিন্তু অঞ্জনা সেই পথেও পা বাড়াননি। নিজে বিড়ালকে উদ্ধার করতে গিয়ে এদিন বেঘোরে নিজের জীবন খুইয়ে বসলেন।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00