Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়ার বি গার্ডেনে পিটিয়ে খুন পুরোহিতকে

বিবাদ থামাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক পুরোহিতের। ঘটনায় গ্রেফতার ২। হাওড়া বি গার্ডেন এলাকার শালিমার ৩ নম্বর গেট সংলগ্ন এলাকার ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ পূর্ব রেল হাওড়া(Howrah) স্টেশন থেকে তাদের বেশির ভাগ দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন সরিয়ে নিচ্ছে শালিমার(Shalimar) ও সাঁতরাগাছিতে। সেই শালিমার স্টেশনের কাছেই রয়েছে ৩ নম্বর রেলগেট(3 Number Lebel Crossing Gate)। পাশে উড়ালপুল থাকলেও এই রেল গেট দিয়েই পায়ে হাঁটা মানুষ বা সাইকেল বা টোটোয় চেপে যাওয়া মানুষজন যাতায়াত করেন। তার জেরে এই রেলগেটে ভিড়ও লেগে থাকে। সেই ভিড়ের মাঝে যাতে টোটো চালকেরা খুব জোরে টোটো চালিয়ে না যেতে পারেন তার জন্য ক্কেউ বা কারা রাস্তায় পাথর রেখে গিয়েছিল। তার জেরে শুক্রবার রাতে মিলন থাপা নামে এক টোটো চালক সেই পাথর সরাতে গেলে তার সঙ্গে বিবাদ বাঁধে এলাকারই এক চা ব্যবসায়ী সানি যাদবের। রাতের সেই বচসায় মিলন সানিকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। শনিবার সকালে মিলন দলবল নিয়ে চড়াও হয় সানির দোকানে। তাঁকে বেধড়ক মারধরও করে। সেই সময় স্থানীয় মন্দিরের পুরোহিত অবোধ কিশোর ওঝা(৬০) মিলনদের থামাতে গেলেও তাঁকেও বেধড়ক মারধর করা হয়। আর তার জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার জেরে শনিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বি গার্ডেন(B Garden) থানার ভড়পাড়া ও শালিমার ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন রাশিয়া নয়, মমতাতেই আস্থা ইউক্রেন ফেরত পড়ুয়াদের

জানা গিয়েছে, মিলন টোটো চালালেও তার পুরাতন ক্রাইম রেকর্ড রয়েছে। এদিনও সে দলবল নিয়েই সানির ওপর চড়াও হয়েছিল। মাঝখান থেকে বয়স্ক পুরোহিত সেই ঝামালে থামাতে গিয়ে প্রাণে মারা গেলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বয়স্ক ওই পুরোহিতকে তাঁরা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। ওই ব্যক্তিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বি গার্ডেন থানার পুলিশ। আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে মিলন সহ এলাকাছাড়া হয়েছে আরও বেশ কিছু অভিযুক্ত। তাদের খোঁজে এখন শুরু হয়েছে জোর তল্লাশি।  

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

শালিমার থেকে মুম্বইয়ে জাল নোট পাচারের পরিকল্পনা ভেস্তে দিল এসটিএফ

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

প্রশাসনের কাছে পাকা বাড়ির দাবি জানালেন ঘরছাড়ারা, হাওড়ার আবর্জনা এবার ধাপায়

হাওড়ার ভাগাড়ের ময়লা অন্যত্র ফেলতে গিয়ে বিক্ষোভের মুখে পুরকর্মীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00