শপিংমলে কারচুপি! ধরা পড়তেই কাঠগোড়ায় তিন জুনিয়র ডাক্তার

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কাঠগোড়ায় তিন জুনিয়র ডাক্তার। তাঁদের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। যেমন তেমন প্রতারণা নয়, একেবারে হাত সাফাইয়ের মাধ্যমে আর্থিক প্রতারণা। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক তরুণী সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনই আবার হোমিওপ্যাথি কলেজের জুনিয়র চিকিৎসক।‌

আরও পড়ুনঃ চাহিদা থাকলেও নেই জোগান, বঙ্গে আলুর দাম কমতে সময় লাগবে কতদিন?

কি ঘটেছে জানেন? সল্টলেকের একটি শপিং মলে যায় এই চারজন। সেখানে গিয়ে র‍্যাকে সাজানো যেসব জামাকাপড় ঝোলানো থাকে সেই কাপড়ের প্রাইস ট্যাগ তুলে দিয়ে নতুন স্টিকার লাগিয়ে দেয় অভিযুক্তরা। এরপর সেই কাপড় নিয়ে কাউন্টারে দিয়ে কম দামে পোশাক গুলি কিনত তাঁরা। বেশ কয়েকবার এই চালাকি করেও পার পেয়ে গিয়েছে তাঁরা। দামি পোশাক আশাক খুব কম দামে নিজেদের হস্তগত করে নিয়েছে‌ বারংবার।

কিন্তু গতকাল বোধহয় ভগবান তাঁদের প্রতি সুপ্রসন্ন ছিলেন না। এদিন সল্টলেকের একটি শপিংমলে গিয়ে একই পদ্ধতি অবলম্বন করে যখন তাঁরা কাউন্টারে বিল করাতে যায় সেই সময় বিলিং সেকশনের কর্মীদের সন্দেহ হয়। যে জামাকাপড় তাঁরা নিয়ে এসেছেন তার দাম অনেক কম দেখাচ্ছে। এমনটা হওয়ার কথা নয়। তখনই তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন ওই কর্মীরা। তাঁদের আটকে রেখে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই সত্যিটা প্রকাশ্যে চলে আসে।

আরও পড়ুনঃ দুঃসংবাদ শোনাল মারুতি, নতুন বছরের শুরুতেই বাড়ছে দাম

এরপরই ঘটনাস্থলে এসে হাজির হয় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তরুণী সহ মোট চারজনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্তদের আজ শুক্রবার বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

‘রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে শপিং মল’, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

ঘর থেকে উদ্ধার মহিলার পচাগলা ঝুলন্ত দেহ, হাড়হিম দৃশ্য নিউটাউনে

নিউটাউনে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, গ্রেফতার রিক্সা চালক

ছুটি নিয়ে বিবাদ, নিউ টাউনে ৩ সহকর্মীকে ছুরির কোপ সরকারি কর্মীর

আদালত চত্বরে বিচারকের দেহরক্ষীর রক্তাক্ত দেহ উদ্ধার! আত্মহত্যা না খুন ? বাড়ছে রহস্য

নিউ টাউনের ইকো পার্কের সামনে ফের ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু স্কুটি চালক তরুণীর

ডিভাইডারে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু তরুণীর, নিউটাউনে মর্মান্তিক দুর্ঘটনা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]