নিজস্ব প্রতিনিধিঃ ছুরি নিয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক ব্যক্তি । বৃহস্পতিবার কারিগরি ভবনের সামনে এই ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা । জানা গিয়েছে, নিউ টাউনের কারিগরি ভবনের ভেতরে ছুটি নিয়ে বিবাদ চলে । আর সেইসময় কারিগরি ভবনের এক কর্মী কারিগরি ভবনের কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করে। আর তাতে জখম হয়েছেন তিন জন । তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।
এদিন দুপুর ১২ টা নাগাদ সহকর্মীদের প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি ছুরির কোপ মারলেন অমিত কুমার সরকার নামে এক ব্যক্তি। এরপর ছুরি হাতে, পিঠে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে তিনি হেঁটে যান । আর এই দৃশ্য নজর পড়তেই টেকনো সিটি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ইতিমধ্যেই অমিতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ । সেইসঙ্গে সরকারিকর্মীর ছুরি নিয়ে রাস্তায় দাপাদাপি শোরগোল পড়েছে এলাকায়।
জানা গিয়েছে, ছুটি নিয়ে বিবাদ এবং ফাইল আটকানোর নিয়ে শুরু হয় বিবাদ । তাই বৃহস্পতিবার সেই কারণে দপ্তরের ৪কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন অমিতবাবু । তবে এদিনের অমিতের কাণ্ডে রীতিমতো অবাক তাঁর সহকর্মীরা। তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। কোথা থেকে ছুরি পেলেন তিনি তা নিয়েও উঠছে প্রশ্ন ।