Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা, ট্যুইট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর

সোম সকালে ভয়াবহ দুর্ঘটনার শিকার শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা(Train Accident) উত্তরবঙ্গে(North Bengal)। নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনের(NJP Station) কাছে থাকা রাঙাপানিতে(Rangapani) সোমবার সকালে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের(Kanchenjunga Express) পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি। তার জেরে কাঞ্চনজঙ্ঘার ২টি কামরা দুমড়ে মুচড়ে যায় ও লাইনচ্যুত হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। কিন্তু কীভাবে দুটি ট্রেন এক লাইনে এল তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে রেলে যাত্রী নিরাপত্তা কার্যত তলানিতে গিয়ে থেকেছে। এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরেই ট্যুইট করে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই ট্যুইটে তিনি জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার বিষয়টি দেখভাল করার নির্দেশ দিয়েছেন। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন হল নিউ জলপাইগুড়ি। সেই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছেই রয়েছে রাঙাপানি স্টেশন যেখান থেকে নিউ জলপাইগুড়িগামী বা নিউ জলপাইগুড়ি থেকে অনান্য দিকে যাওয়ার ট্রেন নিয়ন্ত্রণ করা হয়। এদিন সকালে সেই রাঙাপানিতেই ঘটে দুর্ঘটনা। সোমবার সকাল থেকেই শিলিগুড়িতে চলেছে মুষলধারে বৃষ্টি। তার মধ্যেই কলকাতামুখী লাইনে সিগন্যালের জন্য দাঁড়িয়ে থাকা আগরতলা থেকে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। ধাক্কার অভিঘাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের ৪টি কামরা চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি কামরা কার্যত দুমড়েমুচড়ে গিয়েছে এবং বাকি দুটি কামরা একের অপরের ওপরে উঠে গিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও এখনও কারও মৃত্যুর খবর মেলেনি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে তাঁরা উদ্ধারকার্য শুরু করেছেন।

স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে সেটি দাঁড়িয়ে যায় সিগন্যালের জন্য। আর তার পরেই সেই ট্রেনের পিছনে ধাক্কা মারে মালগাড়ি। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সিগন্যালিংয়ের সমস্যার কারণেই একই লাইনে চলে এসেছিল মালগাড়িটি। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মালগাড়িটি কোন জায়গায় এসে গতি বাড়ায়, কিংবা কোথায় সিগন্যাল ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সিগন্যাল ফেল করেছিল কিনা, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00