Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মানে ভূষিত চুড়কা মুর্মুর বায়োপিক

গত ২৯শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ঝাড়খণ্ডে চলা এই আন্তর্জাতিক সিনেমা এই উৎসবে ভারত সহ ২৪টি দেশ তাদের সিনেমা নিয়ে অংশগ্রহণ করে

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য সমাপ্ত ঝাড়খণ্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৭১-তম বাংলাদেশ মুক্তি যুদ্ধে বালুরঘাটের ডাংগী সীমান্তে বিএসএফকে সাহায্য করতে গিয়ে পাক সেনার গুলিতে শহিদ বালুরঘাটের বীর আদিবাসি যুবক চুড়কা মুর্মুর উপর নির্মিত ‘চুড়কা মুর্মু- এ স্টোরি অফ ফরগটন হিরো’ জুড়িদের বিচারে ‘অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স’ পুরষ্কারের ভূষিত হয়েছে। গত ২৯শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ঝাড়খণ্ডে চলা এই আন্তর্জাতিক সিনেমা এই উৎসবে ভারত সহ ২৪টি দেশ তাদের সিনেমা নিয়ে অংশগ্রহণ করে। ভারতের বিভিন্ন রাজ্য মিলিয়ে সর্বমোট ৮০টি নির্বাচিত সিনেমা এখানে প্রদর্শিত হয়। তাদের মধ্যে বিচারক মন্ডলীর দ্বারা প্রশংসিত ও নির্বাচিত কিছু সংখ্যক সিনেমা প্রদর্শনী মঞ্চেই পুরস্কৃত করা হয়। যার মধ্যে রয়েছে বালুরঘাটের বীর চূড়কা মুর্মুর উপর নির্মিত এই সিনেমাটি।

দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর বালুরঘাট শহর লাগোয়া চকরাম সীমান্তের বাসিন্দা চুড়কা মুর্মু। ১৯৭১ সালের ১৮ আগষ্ট -এর বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় পাকিস্তানি খান সেনারা অতর্কিতে ঢুকে পড়ে চকরাম গ্রামে। সবাই যখন গ্রাম ছেড়ে পালাতে ব্যস্ত সেই সময় আদিবাসি যুবক চুড়কা মুর্মু বিএসএফ জওয়ানদের সাহায্য করতে ভয় ডরহীন ভাবে প্রানের মোহ ত্যাগ করে গোলাবারুদ ভর্তি বাক্স নিয়ে এগিয়ে যান সীমান্তের দিকে। কিন্তু খান সেনারা ততক্ষন সীমান্ত রক্ষীদের ঘিরে ফেলায় ওই গোলা বারুদ ভর্তি বাক্স গুলি যাতে পাক সেনার হাতে না গিয়ে পড়ে, তারজন্য চুড়কা বুদ্ধি করে বাক্স গুলি পাশে থাকা পুকুরে ফেলে দিতে থাকে। কিন্তু পুকুরের জলে বাক্স ফেলার শব্দ শুনে পাক সেনা টের পেয়ে তার দিকে গুলি ছুড়তে শুরু করে। গুলির আঘাতে ঝাঝড়া হয়ে চুড়কা সেই পুকুরেই পড়ে যায়। পরের দিন সেই পুকুরে তার দেহ ভেসে ওঠে।

আজও বালুরঘাট তথা জেলাবাসি শ্রদ্ধার সঙ্গে বীর শহিদকে শ্রদ্ধা জানিয়ে থাকে। এই বীর চুড়কা মুর্মুর গল্পকে দেশবাসীর সামনে তুলে ধরতেই এই গল্পকে সামনে রেখে নির্দেশক ও লেখক জগন্নাথ বিশ্বাস ‘চুড়কা মুর্মু – এ স্টোরি অফ ফরগটন হিরো’ চলচ্চিত্রটি নির্মান করেন। চলচ্চিত্রটি প্রযোজনা করে চুড়কা মুর্মু সেবা ট্রাস্ট। তিন দিন ধরে চলা ঝড়খণ্ড চলচিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ বাইস ছাড়াও বলিউডের বিখ্যাত অভিনেতা গুলশন গ্রোভার অভিনেত্রী পুনম ধিলোন। চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত চলচ্চিত্রের পুরষ্কার ও অভিনেতা অভিনেত্রীদের হাতে বলিউডের এই দুই অভিনেতা ও অভিনেত্রী পুরষ্কার গুলি তুলে দেন।

প্রসঙ্গত এর আগেও ‘চুড়কা মুর্মু – এ স্টোরী অফ ফরগটন হিরো” চলচ্চিত্রটি মহারাষ্ট্র এর নাসিকে আশা ইন্টারন্যাশান্যাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ট স্বল্প দৈর্ঘের ছবি হিসেবে পুরষ্কৃত হয়েছে। এছাড়াও চেন্নাইয়ের গনা ফিল্ম ফেস্টিভ্যাল ও পশ্চিমবঙ্গের ট্যাগর ইন্টারন্যাশান্যাল ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠত্বের পুরষ্কারে ভূষিত হয়েছে। এদিকে ঝাড়খণ্ড চলচ্চিত্র উৎসবে ‘চুড়কা মুর্মু – এ স্টোরী অফ এ ফরগটন হিরো’ ফের শ্রেষ্ঠত্বের সম্মানের পুরষ্কারে ভূষিত হওয়ায় খুশির হাওয়া জেলাবাসির মধ্যে।

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

আরও সুস্থ ভারত! করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

রবিবার আরও বেশি মেট্রো! বদল সময়সূচির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00