Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশ থেকে হামলার আশঙ্কা, বাংলার কোথায় জারি অঘোষিত কার্ফু

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ভারত-পাকিস্তান সংঘাতে উত্তপ্ত গোটা দেশ। এই ভয়াবহ আবহে কোচবিহারের দিনহাটা মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত এবং সীমান্ত সংলগ্ন সমস্ত অঞ্চল জুড়ে কার্ফু জারি করেছে জেলা প্রশাসন।

শনিবার দিনহাটার মহকুমা শাসকের তরফ থেকে এই নির্দেশিকা সামনে এসেছে। তবে শনিবার প্রকাশ হলেও বিজ্ঞপ্তি জারির তারিখ উল্লেখিত রয়েছে ৩০ এপ্রিল।

জানা গিয়েছে, এই কার্ফু জারি করা জায়গাগুলির মধ্যে রয়েছে গীতালদহ, বামনহাট, সাহেবগঞ্জের মতো এলাকাগুলিও। বাংলাদেশ ও ভারতের বর্ডার এলাকার মধ্যে পড়ছে এই সমস্ত জায়গা। যার কারণে ভারত-পাকিস্তানের যুদ্ধ আবহে সাধারণ মানুষের নিরাপত্তায় কোনও ত্রুটি রাখতে চায় না প্রশাসন। তাই জরুরি পরিস্থিতি হওয়ার সঙ্গে সঙ্গে এই নির্দেশিকা জারি করা হয়। এই নির্দেশিকায় যথাযথ আইন মেনেই পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

জারি করা নির্দেশিকায় বলা হয়, বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের দিকে যে ১ কিলোমিটার এলাকা রয়েছে তাতে আগামী ৩০ জুন পর্যন্ত চলাচলের উপর বিশেষ বিধি নিষেধ জারি করা হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ ৬০ দিনের জন্য এই নির্দেশিকা জারি করা থাকবে। এই উল্লেখিত ১  কিলোমিটারের এলাকায় রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত চাল, ধান, গম, গমের তৈরি জিনিস, কেরোসিন তেল, চিনি, সর্ষের তেল, নারকেল তেল, লোহা, স্টিল, বিড়ি পাতা, শিশুখাদ্য, লবণ, চা, টায়ার-টিউব, ড্রাই ব্যাটারি, পেট্রোল, ডিজ়েল, কাঁচা পাট, ডাল, সিমেন্ট নিয়ে কোনও ভাবেই সেখান থেকে যাতায়াত করা যাবে না।

বাংলাদেশ বর্ডারের ১ কিলোমিটার এলাকার মধ্যে যা যা দোকান বা হাট-বাজার রয়েছে, সমস্ত কিছু রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ৫০০ মিটারের মধ্যে কোনও গোরু নিয়ে চলাফেরা করা যাবে না।

এই কার্ফু সংক্রান্ত বিষয় দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, “এসডিও অফিস থেকে নির্দেশ জারি করা হয়েছে। আমার কাছে যে নোটিস এসেছে, তাতে লেখা রয়েছে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত বেশ কিছু এলাকায় বিএনএস-র ১৬৩ (আগে যা ছিল ১৪৪ ধারা) জারি হয়েছে।”

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, “দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে সরকার যা যা পদক্ষেপ করবে, সকলের তা মানা উচিত। সেই নির্দেশ কেন্দ্রের সরকারের হোক বা রাজ্য সরকারের। যে-ই এই নোটিস দিক না কেন, এগুলি আমাদের মেনে নিতেই হবে। কারণ দেশের স্বার্থে এটা করা।”

‘সন্ত্রাসী হামলায় ২০,০০০ ভারতীয় নিহত হয়েছে’, জাতিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের

‘অপারেশন সিন্দুরে’ নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগদান পাক সেনা ও পুলিশের, এবার প্রকাশ্যে নাম ও ভিডিও

শিথিল হোক ভারত-পাক ভিসার নিয়ম, প্রস্তাব নবতিপর রিনার

T20 World Cup: তিন মাস আগেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, খালি নেই হোটেল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00