Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিথিল হোক ভারত-পাক ভিসার নিয়ম, প্রস্তাব নবতিপর রিনার

পাকিস্তানের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বহু বছর বাদে জন্মভিটেয় ফিরতে পেরেছেন পাকিস্তানের (Pakistan) রিনা বর্মা। গত বুধবার তিনি স্বদেশে ফেরেন।গোটা প্রক্রিয়া সম্পন্ন করে ইন্ডিয়া পাকিস্তান হেরিটেজ ক্লাব। সংস্থার প্রধান ইমরান উইলাম তাদের ফেসবুক পেজে রিনা বর্মার পাকিস্তানে এক প্রতিবেশীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছে।  

দেশভাগের ৭৫ বছর বাদে স্বদেশে ফিরতে পেরে খুশি রিনা (Reena)। পাকিস্তানের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিনা বলেন, তাঁর মতো অনেকেই দেশভাগের সময় ভারতে চলে যান। সকলেই চাইছেন পাকিস্তানে ফিরে আসতে। কিন্তু ফিরে আসার প্রক্রিয়া জটিল হওয়ায় ইচ্ছা থাকলেও তারা সেই ইচ্ছা মনের মধ্যেই পুষে রাখেন। ভারত সরকারের (Indian Govt) কাছে তাঁর আর্জি, এই জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে সহজ পথে তাদের পাকিস্তানে ফিরিয়ে (return) দেওয়ার ব্যবস্থা করা হোক। এই নবতিপর জানিয়েছেন, ভারতে এখনও বসবাস করেন ২০জন প্রবীণ পাকিস্তানি। তাদের মন পড়ে রয়েছে পাকিস্তানে।

রিনা বলেন, ‘নামে ভারত ও পাকিস্তান আলাদা হলেও বহু ক্ষেত্রে দুটি দেশের মিল রয়েছে। যে কারণে, দেশভাগের পর বহু পাকিস্তানবাসী (Pakistan citizen) ভারতে চলে গেলেও তারা অনেকটাই সুখে-স্বাচ্ছন্দ্যে রয়েছেন। তবুও জন্মভিটের (birth place) মায়া সহজে ত্যাগ করা যায় না। আমিও পারিনি। তাই, পাকিস্তানে ফিরে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন অনেকে। ভারত ও পাকিস্তানের উচিত এই ব্যাপারে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। জটিল ভিসা (Visa) প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে তারা যাতে সহজে পাকিস্তানে ফিরে আসতে পারে, তার জন্য উদ্যোগ নেওয়া জরুরী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00