Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

T20 World Cup: তিন মাস আগেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, খালি নেই হোটেল

তার আগে এশিয়া কাপে মুখোমুখি হবে দুই দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তান (India-Pakistan) ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনা। সেটা দুই দেশের সিরিজকে কেন্দ্র করেই হোক বা কোনও টুর্নামেন্ট। যে কোনও ফরম্যাট। ভারত-পাক মুখোমুখি হওয়ার অর্থ আত্মমর্যাদার লড়াই। দীর্ঘ বিরতির পর দুই দেশ ফের মুখোমুখি হত চলেছে। প্রথম তাদের দেখা যাবে এশিয়াকাপে (Adia cup) । খেলা শুরু ২৭ অগাস্ট (August) থেকে, চলবে ১১ সেপ্টেম্বর (September) পর্যন্ত। সেই ম্যাচ শেষ হওয়ার পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিরুদ্ধে। খেলা ২৩ অক্টোবর, মেলবোর্ন ক্রিকেট মাঠে (Melbourne Cricket Ground)। তিন মাস আগেই ভারত-পাক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে (sold out)। খবর তেমনই। টিকিট বিক্রির পাশাপাশি মেলবোর্নে আর একটি হোটেলও (hotels) ফাঁকা নেই।

অস্ট্রেলিয়ার পর্যটন দফতরের (Tourism Australia) প্রাথমিক অনুমান, শুধুমাত্র ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে না হলেও ৪৫ হাজার থেকে ৫০ হাজার লোক মেলবোর্ন ক্রিকেট মাঠে (Melbourne Cricket Ground) হাজির হতে পারেন। অস্ট্রেলিয়ার পর্যটন দফতর (ভারত-উপসাগরীয় অঞ্চল) পদস্থ কর্তা নীশান্ত কাশিকর জানিয়েছেন, ভারত-পাকিস্তান (India-Pakistan match) ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। করোনার কারণের গত দুই বছর ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারেনি। বস্তুত, এই ভাইরাসের দাপটে সব ধরনের খেলাধুলোর পর জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। করোনার (Covid) বিধিনিষেধ এখন অনেকটাই শিথিল হয়েছে। স্বাভাবিক ছন্দের ফিরছে মানুষের জীবন। প্রায় সব ধরনের খেলা চালু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল আইপিএল (IPL) । এবার এশিয়া কাপ (Asia Cup) , পরে টি-টোয়েন্টি (T-20)  বিশ্বকাপ। আমরা সকলেই পাক-ভারত দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছি।

‘সন্ত্রাসী হামলায় ২০,০০০ ভারতীয় নিহত হয়েছে’, জাতিসংঘে পাকিস্তানের তীব্র নিন্দা ভারতের

‘অপারেশন সিন্দুরে’ নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগদান পাক সেনা ও পুলিশের, এবার প্রকাশ্যে নাম ও ভিডিও

বাংলাদেশ থেকে হামলার আশঙ্কা, বাংলার কোথায় জারি অঘোষিত কার্ফু

শিথিল হোক ভারত-পাক ভিসার নিয়ম, প্রস্তাব নবতিপর রিনার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00