Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Online Investment’র ফাঁদে পা, Cyber Crime’র শিকার ধূপগুড়ির কয়েকশো জনতা

নামী বহুজাতিক সংস্থার নামে একটি Third Party Mobile Android Apps তৈরি করে প্রতরাণার জাল বিছিয়ে কয়েকশো মানুষের সঙ্গে প্রতারণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার সতর্ক করার পরেও হুঁশ ফিরছে না এক শ্রেনীর মানুষের। কোনও রকম সতর্কতা ছাড়াই শুধুমাত্র হুজুগে মেতে তাঁরা হারিয়ে বসে থাকছে হাজার হাজার টাকা। কারও কারও তো লক্ষ লক্ষ টাকা। কথায় বলে অতি লোভে তাঁতি ডোবে। সেটাই এখন প্রযোজ্য হতে দেখা যাচ্ছে রাজ্যের একশ্রেনীর মানুষের মধ্যে। বেশি লাভের আশায় Online Investment’র ফাঁদে পড়ে প্রতারিত হলেন উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) ধূপগুড়ির(Dhupguri) কয়েকশো বাসিন্দা। এদের মধ্যে যেমন গ্রাম্য কৃষকেরা আছেন, তেমনি আছেন স্কুলের শিক্ষককেরাও। আছেন সরকারি কর্মী থেকে ব্যবসায়ী মায় গৃহবধূও। একটি নামী বহুজাতিক সংস্থার নামে একটি Third Party Mobile Android Apps তৈরি করে প্রতরাণার জাল বিছিয়েছিল প্রতারকেরা। আর সেই ফাঁদেই পা দিয়ে হাজার হাজার টাকা খুইয়ে বসে আছেন ধূপগুড়ি শহর ও গ্রামের কয়েকশো বাসিন্দা। যদিও এই ঘটনার জেরে জলপাইগুড়ি জেলার Cyber Crime থানা ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে আমেরিকার একটি নামী সংস্থার নাম দিয়ে ধূপগুড়িতে প্রতারণার জাল বিছানো হয় অ্যাপের মাধ্যমে। সেখানে ৫ হাজার টাকা রাখলেই দৈনিক ৫.৩ শতাংশ সুদ সহ রয়েছে টাকা ফেরত পাওয়ার সুযোগ। শুধু তাই নয়, কয়েকজনকে যুক্ত করা হলে মেলে ৫ শতাংশ Cash Back-ও। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে ধূপগুড়ির কয়েকশো যুবক টাকা লগ্নি করেন এবং ৫ শতাংশ Cash Back’র আশায় একে অপরকে যুক্ত করতে থাকেন। কিন্তু চলতি সপ্তাহের মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেই অ্যাপ। তারপরই হুঁশ ফেরে লগ্নিকারীদের। অ্যাপ থেকে নিয়মিত যাঁরা লোকজনকে গাইড করত তাদের নম্বরে ফোন করা হলে সেই সব ফোন স্যুইচ অফ পাওয়া যায়। সব থেকে বড় কথা এই হুজুগে মেতে বা লোভে পড়ে সেই অ্যাপে কেউ ৫ হাজার তো কেই ৫০ হাজার টাকা রেখেছিলেন। এখন তাঁদের কেউ হাত কামড়াচ্ছেন তো কেউ দেওয়ালে মাথা ঠুকছেন। পুলিশের দাবি, ধূপগুড়ি থেকেই কয়েক কোটি টাকা লুট করে চম্পট দিয়েছে প্রতারক সংস্থাটি। 

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

২৫০ টাকার প্রলোভনের ফাঁদে পা দিয়ে মহিলা খোয়ালেন লক্ষাধিক

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

‘মা কবে ফিরবে?’ ছবি আঁকড়ে মায়ের ফেরার অপেক্ষায় শিশু

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00