নিজস্ব প্রতিনিধি: এবার গৃহবধূর ওপর আচমকা হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার(Purba Barddhaman) কাটোয়ায়(Katwa Incident)। দিনেদুপুরে এক গৃহবধূকে ধর্ষণের(Housewife Raped) চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় এক নির্মীয়মাণ বাড়ির রাজমিস্ত্রির বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলকোট এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ গোলকিপার হিসেবে আর্জেন্টিনা দলে কামব্যাক মার্তিনেজের, বাদ পড়লেন দিবালা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুপিচুপি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে অভিযুক্ত রফিকুল শেখ ওরফে কানাই। পিছন থেকে গৃহবধূর মুখ চেপে ধরে সে। অতর্কিত হামলায় ভয় পেয়ে গেলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকেন ওই গৃহবধূ। ধস্তাধস্তির সময় কার্যত বিবস্ত্র হয়ে যান তিনি। তখন তাঁর ওপর শুরু হয় পাশবিক নির্যাতন। শরীরের একাধিক জায়গায় কামড়ে ও খামচে দেয় কানাই। এরপর নির্যাতিতা কোনওক্রমে ঘরের বাইরে চলে আসলে ঘরে থাকা কাটারি নিয়ে তাঁর ওপর হামলা করতে আসে কানাই। এরপরই নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ওই অভিযুক্ত।
আরও পড়ুনঃ মাটিতে ফেলে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, ৪৫ মিনিটের মধ্যেই গ্রেফতার যুবক
গ্রামবাসীদের উদ্যোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় কৈচর থানার পুলিশ। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে কানাইকে আইনের আওতায় আনা হয়েছে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, ধৃত কানাই মঙ্গলকোটের কুরুম্বা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত পেশায় রাজমিস্ত্রি। গৃহবধূর পাড়াতেই একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করছিল সে। তখনই তাঁর নজর পড়ে ওই গৃহবধূর দিকে। এলাকাবাসীরা কানাইয়ের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে।