Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হালিশহরে জগন্নাথ ঘাটে বিস্ফোরণ! মৃত ১

আচমকাই গঙ্গার ঘাটের কাছে বিস্ফোরণে কেঁপে উঠল হালিশহর। ব্যারাকপুর লোকসভার এই জনপদে জগন্নাথ ঘাটের কাছে বৃহস্পতিবার বিকেলে আচমকাই বিস্ফোরণ ঘটে

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই গঙ্গার ঘাটের কাছে বিস্ফোরণে কেঁপে উঠল হালিশহর। ব্যারাকপুর লোকসভার এই জনপদে জগন্নাথ ঘাটের কাছে বৃহস্পতিবার বিকেলে আচমকাই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, ওই জায়গায় বোমা মজুত করে রাখাছিল। সেখানেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত অবস্থায় উদ্ধার দুই। ঘটনাস্থলে হাজির বিশাল পুলিশবাহিনী।

কী থেকে বিস্ফোরণ? তদন্ত চালাতে হাজির ফরেন্সিক দল। বোমা মজুত রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে বোম্ব স্কোয়াড। জগ্ননাথ ঘাটের বিস্ফোরণে আরও কেউ আহত আছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। বিস্ফোরণ স্থলে বড় গর্ত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। মৃত ব্যক্তি কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এই বিস্ফোরণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিস্ফোরণের জন্য কাঠগড়ায় তোলা হয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক জানিয়েছেন, ‘পুরভোট যতই এগিয়ে আসছে অর্জুন সিং-এর সাগরেদরা এমন অশান্তি ঘটাচ্ছেন। এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করে ভয় দেখাতে চাইছেন অর্জুন সিং।’ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

কালীগঞ্জ বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

টিটাগড় বিস্ফোরণ : কাউন্সিলর সহ ৩ জনকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ

ঢোলাহাট বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

খাস কলকাতায় তেলের ট্যাঙ্কারে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১

কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শ্রমিক

কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গেল আস্ত বাড়ি

মহারাষ্ট্রে রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত ৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু মা-সহ তিন সন্তানের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00