হঠাৎ বন্ধ করে দেওয়া হল গরুমারা জঙ্গলে পর্যটকদের প্রবেশ, কিন্তু কেন ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  গরুমারার জঙ্গল পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় । আর সেখানেই   প্রায় চার বছর পর হতে চলেছে গন্ডার শুমারি । সেইজন্য আগামী ৫ ও ৬ মার্চ  জঙ্গলে পর্যটকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । সেইসঙ্গে  বনদফতর  শুমারির জন্য ২ এবং ৩ মার্চ অর্থাৎ রবি এবং সোমবার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে । 

এই প্রসঙ্গে বনদফতরের তরফে  জানান হয়েছে, বর্তমানে প্রায় ৬০টির মতো গন্ডার রয়েছে গোরুমারার জঙ্গলে। তাই আশা করা হচ্ছে চলতি বছর সুমারিতে আরও গন্ডারের সংখ্যা বাড়বে । শুধু গোরুমারা, চাপড়ামাড়ি নয় জলপাইগুড়ি বনবিভাগের বেশ কিছু রেঞ্জের বনাঞ্চলেও  চলবে  সুমারি । আর এই গণনার জন্য বনকর্মীদের পাশাপাশি গোরুমারার ২৮টি কুনকি হাতিদেরও ব্যবহার করা হবে। সেইসঙ্গে থাকবে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থাও। 

রবিবার বনদপ্তরের তরফে গোরুমারার ধুপঝোড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে । সেখানে উপস্থিত ছিলেন রুমারার ডিএফও দ্বিজ প্রতিম সেন, জলপাইগুড়ি বন বিভাগের ডিএফও বিকাশ ভি-সহ শীর্ষ স্থানীয় আধিকারিকেরা । বলা বাহুল্য, সম্প্রতি কিছুদিন আগেও  গরুমারায় ফের হাতি সাফারি শুরু হয়েছে । হাতি সাফারির জন্য দুটি জায়গায় এলিফ্যান্ট ক্যাম্প রয়েছে। একটি ধূপঝোরায়, অপরটি রামসাইয়ে। তাতে বেশ খুশি হয়েছেন পর্যটকেরাও । 

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

সুখবর, উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ভলভো বাসের অনলাইন বুকিংয়ে বিশেষ ছাড়, কবে পর্যন্ত জানুন

ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?

বিরাট ক্ষতির মুখে কোচবিহার বাস পরিষেবা, বন্ধ হল লেডিজ স্পেশাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]