Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তি করলে কিনতে হবে গঙ্গাজল! নিয়ম ডাকঘরে

ডাকঘরেও মিলছে গঙ্গাজল। তাও আবার কিনতে হবে টাকা দিয়ে। আধার কার্ডের সঙ্গে মোবাইলের নম্বর দিলেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিনতে হবে গঙ্গাজল

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাকঘরেও মিলছে গঙ্গাজল। তাও আবার কিনতে হবে টাকা দিয়ে। আধার কার্ডের সঙ্গে মোবাইলের নম্বর দিলেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিনতে হবে গঙ্গাজল। এমনই ঘটনা ঘটেছে হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের গোস্বামী-মালিপাড়া গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের ডাকঘরে আধারের সঙ্গে মোবাইল নম্বর জুড়তে গেলে নেওয়া হচ্ছে ৫০ টাকা। যার মধ্যে ৩০ টাকার বিনিময়ে ২৫০ লিটারের গঙ্গাজলের বোতল দেওয়া হচ্ছে গ্রামবাসীদের। যদিও কোনও রসিদ দিচ্ছে না ডাকঘর কর্তৃপক্ষ। এই খবরেই তোলপাড় ওই গ্রাম। এলাকাবাসীরা বলছেন বাধ্য হয়েই কিনতে হচ্ছে গঙ্গাজলের বিতল। যার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কর্মীরা। যদিও চুঁচুড়ায় হুগলি জেলার মুখ্য ডাকঘর আধিকারিক জানিয়ে দেন, গঙ্গাজল কেনা মোটেই বাধ্যতামূলক নয়।

এই কাজ চলছে, যার ভিত্তিতে সোমবার বিক্ষোভ দেখায় তৃণমূল। তারপরেই সংবাদমাধ্যমের সামনে পোস্টমাস্টার বলেন, ‘ওই যুবক নিজেই আধার কার্ড রেখে দিয়ে গিয়েছেন। দফতর থেকে বিক্রির জন্য গঙ্গাজল পাঠানো হয়েছে। আমরা সকলকে ওই জল নিতে অনুরোধ করছি। কাউকে বাধ্য করা হচ্ছে না। তবে তার জন্য কোনও রসিদ দেওয়া হচ্ছে না।’ ঘটনার সূত্রপাত ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই ডাকঘরের পোস্টমাস্টার বলছেন ‘৩০ টাকা না দিলে আধার কার্ড দেব না। এই গঙ্গাজল নিতেই হবে। তুমি যা পারবে করে নাও।’ (যদিও ভাইরাল সেই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডট কম)।

পুরোটাই কেন্দ্রীয় সরকারের কাজ দাবি করেছেন তৃণমূল নেতা। এই বিষয়ে আন্দোলনকারী তৃণমূল নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকার যা বলছে, মানুষ তাই করছে। আমরা এ ভাবে টাকা নিয়ে গঙ্গাজল বিক্রির প্রতিবাদ করছি। আগামি দিনে আমরা আরও বড় আন্দোলন করব। এমন ভাবে টাকা নেওয়ার অর্থ এক জন খেটে খাওয়া মানুষের থেকে টাকা কেড়ে নেওয়া।’

গঙ্গায় জল আনতে গিয়ে তলিয়ে গেলেন ৩ জন, খোঁজ শুরু পুলিশের

সব জেলায় শিল্পের সম্ভাবনা! বিজিবিএস-এ বিনিয়োগ টানতে ব্লু-প্রিন্ট মমতার

মোদির কাশিতে পা মমতার! বৃহস্পতিবার অখিলেশের সঙ্গে যৌথ প্রচার

H.S. Exam: করোনা বিধি মেনেই একই বেঞ্চে দু’জন বসবে পরীক্ষায়

করোনা সংক্রমণের ভীতি কাটতেই ট্রেনে ফিরছে অসংরক্ষিত কোচ

এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

ক্রীড়াক্ষেত্র থেকে বিনোদন, গোটা বিশ্বে বয়কটের মুখে রাশিয়া

আরও সুস্থ ভারত! করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00