Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাঁচদিনের মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করতে বিক্ষুদ্ধদের কড়া নির্দেশ ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০৮ পুরসভায় তৃণমূল কংগ্রেসের তরফে দুটি প্রার্থী তালিকা ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু পরবর্তীতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেয় সুব্রত বক্সী ও পার্থ চট্ট্যোপাধ্যায়ের সই করা তালিকাই ফাইনাল। কিন্তু প্রথম তালিকা ধরে অনেকেই প্রচার ও প্রার্থী হিসেবে নাম লিখিয়ে ফেলেছেন। রাজ্যের প্রত্যেক পুরসভার ক্ষেত্রেই আগের তালিকা অনুযায়ী দাঁড়ানো প্রার্থীরা কিছুতেই শীর্ষ নেতৃত্বের নির্দেশ মানছে না। এই নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব পার্থ চট্ট্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস প্রার্থীপদ প্রত্যাহার করতে বিক্ষুদ্ধদের নির্দেশ দিলেও অনড়। অনেক পুরসভাতেই তৃণমূলের একাংশ নির্দল হয়ে দাঁড়িয়েছেন, এবার তাঁদের কড়া নির্দেশ দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

তিনি বুধবার মালদাতে স্পষ্ট জানিয়েছেন, এই জেলার দুটি পুরসভায় যে সব তৃণমূলের সদস্যরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা যেন নির্বাচন থেকে সড়ে দাঁড়ান। তাঁদেরকে পাঁচ দিন সময় দেওয়া হল। তা নাহলে দল থেকে তাঁদের বহিষ্কার করা হবে। জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন নিয়েও একই নির্দেশ দিচ্ছি। জেলা পরিষদের প্রত্যেক সদস্যকে দলের নির্দেশ মেনে চলতে হবে। দল যা সিদ্ধান্ত নেবে তা মেনে চলতে হবে। পুরভোটের প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন পুরসভায় তৃণমূলের টিকিট না পাওয়া নেতারা নির্দল হিসাবে মনোনয়ন জমা দেন। যা নিয়ে অস্বস্তি বাড়ে দলের অভ্যন্তরে। যা নিয়ে এবার কড়া সিদ্ধান্তের কথা জানালেন ফিরহাদ হাকিম। বুধবার মালদা জেলায় দলের প্রার্থীদের সঙ্গে বৈঠক করে জনসভাও করেন ফিরহাদ হাকিম।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00