Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের বহু হাসপাতালে বন্ধ হয়ে গিয়েছে ন্যায্য মূল্যের ওষুধ দোকান

টেন্ডারজনিত কারণের জন্য রাজ্যের বেশ কিছু সরকারি হাসপাতাল চত্বরে থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ঘিরে যখন রাজ্যের(Bengal) জনজীবন বেশ উত্তোলিত ঠিক তখন নিঃশব্দে রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে বন্ধ হয়ে যাচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান(Fair Price Medicine Shop)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের মানুষের কাছে কম মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করেন। ২০১২ সালের মধ্যেই রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতাল, মহকুমা হাসপাতাল ও বেশ কিছু সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে যেই ন্যায্য মূল্যের ওষুধ দোকান চালু হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সব ওষুধের দোকানের মধ্যে বড় সংখ্যক ওষুধের দোকানই বন্ধ হয়ে গিয়েছে। 

আরও পড়ুন, দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

জানা গিয়েছে, টেন্ডারজনিত কারণের জন্যই ন্যায্য মূল্যের ওষুধ দোকান বন্ধ হয়ে গিয়েছে। গত ১৪ অগস্ট টেন্ডার শেষ হয়ে যাওয়াতেই ওই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সাধারণত সরকারিভাবে টেন্ডার(Tender) ডেকে বেসরকারি সংস্থাকে এই দোকানগুলি চালানোর দায়িত্ব দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই দোকানগুলি থেকে ৫০ শতাংশের বেশি ছাড়ে ওষুধ কিনতে পারেন সাধারণ মানুষ। কথা ছিল ৪ বছর পর ফের টেন্ডার ডাকা হবে। কিন্তু সরকারি টালবাহানায় সেই টেন্ডার আর হয়নি। বারংবার মেয়াদের সময়সীমা বৃদ্ধি করে প্রথমবার বরাত পাওয়া সংস্থাগুলিই এতদিন ন্যায্য মূল্যের ওষুধ দোকানগুলি চালিয়ে এসেছেন। সম্প্রতি ১৪ অগস্ট বর্ধিত সেই মেয়াদ শেষ হয়ে যায়।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৩০

তার মাঝেই সরকারিভাবে টেন্ডার হওয়ায় নতুন করে দায়িত্ব দেওয়া হয় নতুন নতুন সংস্থাকে। নতুন বরাত পাওয়া সংস্থাগুলি অধিকাংশ ক্ষেত্রেই পরিকাঠামো তৈরি করে উঠতে পারেনি। খুলতে পারেনি দোকান। তাতেই সমস্যায় রোগী থেকে রোগীর পরিজনরা। এখন দেখার কবে হয় সমস্যার সমাধান। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের সব সরকারি হাসপাতালেই পূর্ণ দমে চালু হয়ে যাবে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। বর্তমানে রাজ্যে প্রায় ১২০টি ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে যেখানে গড়ে ৬৭ শতাংশ অবধি ছাড়ে ওষুধ বিক্রি করা হয়। তবে সব দোকানেই যে ভিড় লক্ষ্য করা যায় এমন নয়। সাধারণত ন্যায্য মূল্যের দোকানে গড়ে প্রতিদিন ১৫-২০ হাজার টাকা ওষুধ-সহ চিকিৎসার সামগ্রী বিক্রি হয়। কোথাও কোথাও তার থেকে বেশি বা কমও হয়।

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00