মাদারিহাট বিজেপির হাত ছাড়া হতেই বিস্ফোরক জন বার্লা, কাকে নিশানা করলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলার ছয় আসনে উপ নির্বাচনে সবুজ ঝড়। মাদারিহাট এবং সিতাই দুই আসনে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল । শুধু তাই নয় এই প্রথমবার মাদারিহাট বিধানসভায় ফুটল ঘাসফুল। আর এই জয়ের পরেই মুখ খুললেন বিজেপি নেতা  জন বারলা।

তিনি দাবি করেন, ‘ওয়ান ম্যান আর্মি লিডারশিপের  খেসারত দিতে হল বিজেপিকে। যার সঙ্গে চা বাগানের কোন যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তাকে নেতা করলে কি ফল ভুগতে হয়, তা আজ হাড়ে হাড়ে টের পেল গেরুয়া শিবির।‘ একেবারে নাম না করেই মনোজ টিগ্গাকে তিনি আক্রমণ করেছেন। বলা বাহুল্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির হয়ে  জিতেছিলেন জন বারলা। তাঁকে করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি । এই আবহে মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির ভরাডুবি হতেই বিস্ফোরক মন্তব্য করলেন জন বারলা।

উল্লেখ্য, ১৩ বছর তৃণমূল সরকারে এলেও মাদারিহাট কেন্দ্র থেকে একবারেও জিততে পারেনি। ২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে পদ্ম প্রতীকে জিতে তিনি জয়ী হন। সেইজন্য মাদারিহাটে অনুষ্ঠিত হয় বিধানসভা উপনির্বাচন। আর তাতেই জয়ের মুখ দেখল ঘাসফুল শিবির। ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রাহুল লোহাকে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল  প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]