Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নজরে অর্পিতার মেল আইডি, গুগলের দরজায় ইডি

জানা গিয়েছে, অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাটের নথি দেখে এই মেল আইডির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডি (ED) হেফাজতে অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE)। সেই সময়েই ইডির নজরে আসে একটি মেল আইডি। যার শুরু এআরপি দিয়ে। আধিকারিকদের, অনুমান এই মেইল আইডিটি অর্পিতার। আর এই মেল (GMAIL) আইডি ব্যবহার করা হত ২ টি কোম্পানির কাজের জন্য। এই ২ কোম্পানির ডিরেক্টর অর্পিতা। সূত্রের খবর, ইতিমধ্যেই গুগলের দ্বারস্থ হয়েছে ইডি।

তদন্তে নেমে ১২ টি কোম্পানির (COMPANY) হদিশ পেয়েছিল ইডি। যার মধ্যে ৬ টিতে কাজ করেন অর্পিতার ঘনিষ্ঠরা। ৩ টির মালিক অর্পিতা নিজে। এই ৩ টির মধ্যে ২ টি কোম্পানি সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড ও সেন্ট্রি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। এই ২ টি কোম্পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে এই মেল আইডি। পুরো মেল আইডিটি, এআরপিমাইমেল অ্যাট জিমেল ডট কম। জানা গিয়েছে, অর্পিতার বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটসের ফ্ল্যাটের নথি দেখে এই মেল আইডির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

সূত্রের খবর, অনন্ত টেক্স ফ্যাব প্রাইভেট লিমিটেড বলে আরও একটি কোম্পানির খোঁজ পেয়েছেন আধিকারিকরা। তবে এই কোম্পানির সঙ্গে সরাসরি অর্পিতা যুক্ত নন। কিন্তু এই কোম্পানির বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে ওই মেল আইডিটি।

শুধু তাই নয়, বালিগঞ্জ প্লাস ইস্টে ৮ নম্বর যামিনী রায় সরণিতে একটি ৩ তলা বাড়ি ‘ভিউ মোর হাইরাইজ প্রাইভেট লিমিটেড’ বলে একটি সংস্থার ঠিকানা। এই কোম্পানিতেও ব্যবহার করা হয়েছে এই মেল আইডি।

রহস্যের কিনারা করতে তাই গুগলের (GOOGLE) সঙ্গে যোগাযোগ করেছে ইডি। জানতে চাওয়া হবে এই মেইল আইডি কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে? কার কার সঙ্গে কোন কোন মেল আইডিতে যোগাযোগ করা হয়েছে।

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

কংগ্রেস নেতার বাড়িতে টাকার পাহাড়, ইডির তল্লাশিতে মিলল নগদ ১২ কোটি ও ৬ কোটির গয়না

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

ইডি অফিসারের বাড়িতে হুকিং! ‘জরিমানা’ ৫ লক্ষ টাকা

অনলাইন বেটিং অ্যাপ মামলায় বিপাকে গুগল ও মেটা, নোটিশ পাঠাল ইডি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00