ডোমকলে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমাবাজি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল : তৃণমূল (TMC) নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ডোমকল (Domlol) থানার কুঠির মোড় এলাকায় ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডলের বাড়িতে একটি বোমা মারার অভিযোগ ওঠে। শনিবার গভীর রাতে এই বোমা মারা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডোমকল এলাকায়।

জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই ডোমকলের টাউন সভাপতি কামরুজ্জামানের (Kamrujjaman) বাড়িতে সকেট বোমা (Soket bomb) মারার অভিযোগ ওঠে। গভীর রাতে বোমা ফেলার প্রবল শব্দে সকলেই বাইরে ছুটে আসেন। বাইরে এসে কাউকে প্রথমে দেখতে পাওয়া যায়নি। রাতে কোনও কিছু বুঝতে পারেনি বাড়ির লোক। সকালে উঠে বাড়িতে সকেট বোমা পড়ে থাকতে দেখেন সকলেই। তারপরেই চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বড় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনা বড় কিছু ঘটেনি।

সকালে বাড়িতে সকেট বোমা দেখে খবর দেওয়া হয় পুলিশে (Police)। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ডোমকল থানার পুলিশ। পুলিশ এসে সকেট বোমার খোলটি নিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে এই বোমা মারার ঘটনা স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ (Domkol police station)। তবে জানা গিয়েছে, কিছুদিন ধরেই ডোমকল বিধানসভার বিধায়ক বনাম টাউন সভাপতি কামরুজ্জামানে সঙ্গে চলছিল বিবাদ। বিভিন্ন কারণে দুজনের মধ্যে অশান্তি লেগে ছিল। আর সেই বিবাদের কারণেই কি এই বোমাবাজি না অন্য কোন বিষয় তারও তদন্ত শুরু করেছে পুলিশ।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]