সান্দাকফুতে ঘুরতে গিয়ে শ্বাসকষ্টে মৃত্যু দমদমের তরুণীর, প্রশ্নের মুখে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে দার্জিলিং থেকে সান্দাকফুতে বেড়াতে গিয়ে মৃত্যু হয়েছিল কলকাতার এক যুবকের। এবার সেই একই ঘটনা ঘটল কলকাতা বাসিন্দা এক যুবতীর সাথেও। মৃতার নাম অঙ্কিতা ঘোষ। দমদমের অশোকনগরের বাসিন্দা ২৮ বছরের ওই যুবতী বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।

স্থানীয় সূত্রে খবর, অঙ্কিতা প্রথমে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার ফিরে এসেছিলেম। রাতে বন্ধুদের নিয়ে ওঠেন টুমলিঙে একটি হোমস্টে-তে। রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে গিয়েছিলেন। কিন্তু মধ্যরাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বন্ধুরা প্রথমে তাঁকে নিয়ে যান সুখিয়াপোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।কিন্তু যুবতীর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে দার্জিলিং জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে নিয়ে যাওয়া হলে অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা।

প্রসঙ্গত, বিগত দিন কয়েক আগে দার্জিলিং থেকে সান্দাকফু ঘুরতে গিয়ে মারা যান এক পর্যটক। তাঁকেও দার্জিলিঙের সুখিয়াপোখরি প্রাথমিক হাসপাতালের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মৃতের নাম আশিস ভট্টাচার্য । বছর ৬৫-র এই বাসিন্দা কলকাতার ভবানীপুর এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে অনুমান, উচ্চতার জেরে রক্তচাপ এবং শ্বাসকষ্টের সমস্যায় ওই পর্যটক মারা যান। তবে কয়েক দিনের এই ব্যবধানে দুই  কলকাতাবাসীর মৃত্যুতে কিছুটা হলেও রহস্যের ছায়া দেখছেন অনেকে। 

‘সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিন’, দার্জিলিং-কাঁথির নেতৃত্বকে নির্দেশ অভিষেকের

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]