Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লাইনে ফাটল, থমকালো হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন পরিষেবা

সোম সকালে থমকে গেল পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার ট্রেন পরিষেবা। নেপথ্যে লাইনে ফাটল ধরার ঘটনা। সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই থমকে গেল পূর্ব রেলের(Eastern Railway) হাওড়া-ব্যান্ডেল শাখার(Howrah Bandel Line) ট্রেন পরিষেবা। নেপথ্যে লাইনে ফাটল(Crack in Rail Line) ধরার ঘটনা। এদিন অর্থাৎ সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শেওড়াফুলি স্টেশনের(Sheoraphuli Station) কাছে ছাতুগঞ্জ ময়লাপোতা সংলগ্ন এলাকায় ছ’নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেলের কর্মীরা। তারপরেই নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে। তবে রিভার্স লাইন(Reverse Line) দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। শুরু হয় লাইন মেরামতির কাজ। ফাটল ধরা লাইনের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই শাখায় কিছুটা হলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।   

দুই বর্ধমান, হুগলি এবং মুর্শিদাবাদের একাংশের বাসিন্দাদের কাছে কলকাতায় আসার প্রধান মাধ্যমই হল ট্রেন। সেক্ষেত্রে বছরের প্রথম দিন সকালেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েন ওই সব এলাকার যাত্রীরা। রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলছে। ট্রেন চলাচল তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে যাবে। তবে হাওড়ামুখী একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলছে। এদিন লাইনে ফাটল নজরে আসার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। কিছু ট্রেনকে বিকল্প লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। ট্রেনগুলি বেশ ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়। সকাল ৮টা থেকে লাইনে পাত বদলের কাজ শুরু হয়। তবে এখনও পর্যন্ত ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। তা হতে বেলা গড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

শিয়ালদা ডিভিশনে ২ দিনে বাতিল থাকবে ৪০টি লোকাল ট্রেন

উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

বদ অভ্যাস আপনার কিন্তু লক্ষ্মীলাভ পূর্ব রেলের, আয় ২২ লক্ষ ৩৪ হাজার টাকা

শিয়ালদা ডিভিশনের ২০৩টি স্টেশন থেকে মিলবে QR Code ভিত্তিক টিকিট কাটার সুবিধা

মছলন্দপুর থেকে স্বরূপনগর পর্যন্ত রেলপথ তৈরির জন্য সমীক্ষা শুরু

রক্ষণাবেক্ষণের অজুহাতে ২০ ও ২১ জুলাই শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেন বাতিল

ভিড় ট্রেনে উঠতে গিয়ে লাইনে পড়ে গেলেন যুবক, কাটা পড়ল পা

দমদম-বারাসত সেকশনে ট্রাফিক ও পাওয়ার ব্লক, বাতিল একাধিক লোকাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00