Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩২ জন পার্টির সদস্যকে Get Out Notice ধরালো CPI(M)

পূর্ব মেদিনীপুর জেলায় দলের ২৩২ জন পার্টি সদস্যকে দল থেকে বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করল বাংলার ৩৪ বছরের শাসক দল সিপিআই(এম)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দল আগেই দলের নীতি জানিয়ে দিয়েছিল। তৃণমূলকে(TMC) হারাতে কোনওভাবেই বিজেপির হাত ধরা যাবে না। বিজেপি(BJP) শক্তিশালী হয় এমন কোনও কাজ করা যাবে না। চলবে না বিজেপির সঙ্গে কোনও আঁতাত বা আসন সমঝোতা। স্থানীয় স্তরে কোনও জোটগঠন করাও যাবে না। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই আঁতাত থেকে আসন সমঝোতা, জোট থেকে ঘোঁট সব কিছুই দেদার ভাবে হয়েছে চলতি বছরেই হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে(Panchayat Election 2023)। দলের নির্দেশকে দলেরর সদস্যরা যেভাবে উপেক্ষা করেছেন তাতে করে দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েছিলেন লালপার্টির(CPIM) নেতারা। স্থানীয় স্তর থেকে রাজ্যস্তর সর্বত্রই সমালোচনার মুখে পড়েছিলেন তাঁরা। কেননা নীচুতলার নেতাকর্মীদের ওপর দলের জেলা ও রাজ্যস্তরের নেতৃত্বের যে আর কোনও নিয়ন্ত্রণ নেই তা প্রকট হয়ে গিয়েছিল। সেই অস্বস্তি কাটাতেই এবার দলের ২৩২ জন পার্টি সদস্যকে দল থেকে বহিষ্কার(Expulsion from the Party) বা সাময়িক বরখাস্ত(Suspended) করল বাংলার ৩৪ বছরের শাসক দল সিপিআই(এম)। ঘটনাস্থল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর(Purba Midnapur)।

জানা গিয়েছে, বামেরা ক্ষমতায় থাকাকালীন পূর্ব মেদিনীপুরে সিপিএমের সাধারণ পার্টি সদস্য বা জেনারেল মেম্বার ছিলেন প্রায় ১৭ হাজার। ২০০৮-০৯ সাল থেকে সদস্য সংখ্যা কমতে থাকে। ২০১১ সালে সেই সংখ্যাটা কমে হয় সাড়ে চার হাজার। ২০১৮-‘১৯ সালে আবার সংখ্যাটা ঊর্ধ্বমুখী হয়। আপাতত গোটা জেলায় ৮ হাজারের কিছু বেশি দলের সদস্য রয়েছেন। পঞ্চায়েতে দলের নির্দেশিকা মানেননি এসেরই অনেকেই। কোথাও তাঁরাই কর্মাধ্যক্ষ কিংবা প্রধান ও উপপ্রধান হয়েছেন। এরকম বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের জেলায় দলকে শক্তিশালী করে তুলতে ৪০৯৫ জনকে পার্টির সদস্যপদ দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে CPI(M)। এরা আপাতত একাধিক গণফ্রন্টের সঙ্গে যুক্ত। লোকসভা ভোটে তাঁদের বিভিন্ন এলাকায় কাজে লাগানো হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে এদের সদস্যপদ দেওয়ার কাজ শেষ হবে। তবে যাদের বহিষ্কার করা হয়েছে তাঁদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেই জানানো হয়েছে। যাদের সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে তাঁদের ফেরানো হবে কিনা তা পরে ঠিক করা হবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00