Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপাবলির মঞ্চে উদ্দাম নৃত্য বিজেপি বিধায়কের, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক

ডিজে-র তালে উদ্দাম নৃত্য শুরু করেন বিজেপি বিধায়ক। যা সামাল দিতে হিমশিম খেতে হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর স্থানীয় বিধায়কের নাচের দৃশ্য ততক্ষণে মোবাইল ক্যামেরায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: শুক্রবার রাতে ময়নাগুড়ি ধরাইকুড়ি এলাকায় কালীপূজো উপলক্ষে একটি জলসার আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব। তাতে আমন্ত্রিত ছিলেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। অভিযোগ, সেখানেই ডিজে-র তালে উদ্দাম নৃত্য শুরু করেন বিজেপি বিধায়ক। যা সামাল দিতে হিমশিম খেতে হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর স্থানীয় বিধায়কের নাচের দৃশ্য ততক্ষণে মোবাইল ক্যামেরায় বন্দি করে ফেলেছেন স্থানীয় লোকজন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর জেরে চরম অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। অভিযোগ, বিজেপি বিধায়ক ওই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীপাবলি উপলক্ষ্যেই ওই জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়। অভিযোগ, সেখানে হিন্দি গানের সুর শুনেই তিনি উঠে পড়েন মঞ্চে। তাঁর সঙ্গেই রাইফেল হাতে মঞ্চে উঠে যায় উর্দিধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভাইরাল হওয়া ভিডিওর দেখা যাচ্ছে, তুমুল নৃত্যরত বিধায়ককে সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। ঘটনার জেরে চরম অস্বস্তিতে পড়েছেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব। যদিও তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল।

ময়নাগুড়ি ব্লক তৃণমূলের সভাপতি মনোজ রায় কটাক্ষ করে বলেন, ওই ব্যাক্তিকে নিয়ে আগে থেকেই অনেক অভিযোগ ছিল। আজ তা সত্য প্রমানিত হল। উনি একজন বিধায়ক। সমাজের প্রথমশ্রেনীর নাগরিক। তাই উনার কাছ থেকে এমন সংস্কৃতি আশা করে না ময়নাগুড়ির বাসিন্দারা।

উল্লেখ্য কৌশিক রায়কে প্রার্থী করা নিয়ে গেরুয়া শিবিরে অসন্তোষ ছিল প্রথম থেকেই। তিনি ‘মদ্যপ’ বলে অভিযোগ তুলে প্রার্থীপদ বাতিলের দাবি উঠেছিল গত বিধানসভা নির্বাচনের আগেই। জেলা বিজেপির একাংশের আপত্তি অগ্রাহ্য করেই কৌশিক রায়কে প্রার্থী করে বিজেপি শীর্ষ নেতারা। তিনি জিতে বিধায়কও হয়েছেন। তবে এদিনের অভিযোগ ও ভাইরাল ভিডিও নিয়ে কোনও মন্তব্য করেননি ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়।

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, দুঃখপ্রকাশে দায় সারলেন বিদ্যাসাগরের উপাচার্য

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’? তুমুল বিতর্ক

বিধানসভায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, বের করে দেওয়া হল মার্শাল দিয়ে

রাজ্য বিধানসভায় নজিরবিহীন ঘটনা, রেকর্ড থেকে বাদ গেল বিজেপি বিধায়কদের বক্তব্য

পেট্রোল পাম্পে মহিলা গ্রাহকের তাণ্ডব! কর্মীর বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি

ধুম মাচালে নেচে হবু বউকে খুশি করার চেষ্টা, পর্তুগিজ বরের কাণ্ডে হেসে ফেললেন হৃত্বিক

চলন্ত গাড়ির রুফটপে উদ্দাম ‘রাসলীলা’, ট্রাফিক আইন ভেঙে বড় জরিমানা গুনতে হল যুগলকে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00