Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে বিপ্লবীরা ‘সন্ত্রাসবাদী’? তুমুল বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : পরীক্ষার প্রশ্নপত্রে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বিতর্কের মুখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। দেশের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন, যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদেরকেই সন্ত্রাসবাদী হিসেবে অভিহীত করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশ্নপত্রটি সামনে আসতেই বিতর্ক চরমে উঠেছে। এই ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে ইমেলে অভিযোগ জানিয়েছে বিজেপি।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে চলছে ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। সেখানেই ইতিহাসের প্রশ্ন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে প্রশ্ন এসেছে, মেদিনীপুরের ৩ ম্যাজিস্ট্রেটের নাম লেখ, যাঁরা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন?উল্লেখ্য, ১৯৩১-১৯৩৩ সালে মেদিনীপুরে বিপ্লবীদের হাতে খুন হন ৩ ম্যাজিস্ট্রেট। প্রশ্নপত্র সামনে আসতেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে শিক্ষা মহলে। এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। বিপ্লবীদের পরিবারের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়েছে।

 স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্তের ছোট ছেলে জানিয়েছেন, যাঁরা দেশের জন্য লড়াই করেছেন। যাঁরা দেশের জন্য জীবন প্রাণপাত করেছেন, তাঁদের জন্য এটা অত্যন্ত অসম্মানের। এই ধরনের ঘটনা অত্যন্ত নক্কারজনক। গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে। এই ঘটনা কীভাবে ঘটল সবটা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এই ধরনের ঘটনা সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে তৃণমূল।

গুগল ট্রান্সলেটে ফেলে ট্রান্সলেট করতে গিয়েই এতবড় ভুল হয়েছে কি না সেই নিয়েও উঠছে প্রশ্ন। প্রশ্নপত্র তৈরির পরে চেকিং-র সময় সেই ভুল কেন ধরা পড়ল না, সেই নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় চাপের মুখে পড়ে দুঃখপ্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতিহাসের প্রশ্নে বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা, দুঃখপ্রকাশে দায় সারলেন বিদ্যাসাগরের উপাচার্য

বাবরি মসজিদ ধ্বংস নিয়ে উদ্ধব সহকারীর মন্তব্যে এমভিএ ছাড়ল সমাজবাদী দল

মৃত্যুর আগে ৪-৫ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া খান, বিস্ফোরক দাবি প্রয়াত অভিনেত্রীর প্রেমিকের মা’র

মুখে হুমকি নয়, নয়নতারার বিরুদ্ধে ১০ কোটি ক্ষতিপূরণের মামলা ঠুকেই দিলেন ধনুষ

একশো বছরে বিয়ে করলেন স্বাধীনতা সংগ্রামী

স্বাধীনতা সংগ্রামে মহিলা বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছিলেন স্বামীজি

দুই দশক ধরে মুক্তিযোদ্ধাদের চুল-দাড়ি বিনে পয়সায় কাটেন ঢাকার গোপাল শীল

নাম নেই ইতিহাসের পাতায়, স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ ‘ভাবি পিসি’

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00