মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শিলিগুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : রাত পোহালেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সাজো সাজো পরিবেশ গোটা শিলিগুড়ি জুড়ে। দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি শহরকে। মুখ্যমন্ত্রী আসার আগে কড়া নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলা হয়েছে শহরকে। দলীয়কর্মী থেকে নেতাকর্মীরা সকলেই দলীয় পতাকা হাতে শহর সাজানোর কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন করে সেজে উঠছে শহর শিলিগুড়ি।

সোমবার সকালে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিন ব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রশাসনিক কারণে সফর হলেও রাজনৈতিক দিক থেকেও এই সফরকে গুরুত্ব রয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার দিকটি তুলে ধরা হয়েছে। সূত্রের খবর, শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ নেবেন তিনি। তাঁদের বিভিন্ন সমস্যাগুলি শুনবেন মুখ্যমন্ত্রী। সমস্তদিক আলোচনা করে ভবিষ্যতের পরিকল্পনার রূপরেখা ঠিক করা হবে।

দলীয় কর্মীরা জানিয়েছেন, দলনেত্রী যখনই উত্তরবঙ্গে আসেন, তখনই ভালো কিছু নিয়ে আসেন। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব সবার পক্ষ থেকে শিলিগুড়ি শহরকে সাজিয়ে তোলা হচ্ছে। রবিবার সকাল থেকে শিলিগুড়ি শহরকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। রাতভোর শহরকে পতাকায় মুড়ে ফেলার কাজ চলবে।

মঙ্গলবার ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে। সেখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের সাধারণ মানুষের হাতে সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। শুধু তাই নয়, এই সকল অনুষ্ঠানের পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

পর্যটকদের জন্য সুখবর, পর্যটকদের জন্য খুলল তিস্তা ব্যারেজ ব্রিজ

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]