নিজস্ব প্রতিনিধিঃ পড়ুয়াদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকেরা । এবার তাদের বিরুদ্ধেই উঠল বিস্ফোরক অভিযোগ । দাবি করা হয়েছে, ছাত্রদের পোশাক খুলিয়ে যৌনাঙ্গ দেখতে চাইতেন শিক্ষিকারা । এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরে । ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বহরমপুর থানায় পৃথক দু’টি অভিযোগ এবং পকসোর অধীনে মামলা দায়ের হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে প্রাথমিক স্কুলের অভিভাবকরা জানিয়েছেন, তাদের ছেলের কাছ থেকে দুই শিক্ষিকাকে এই অভ্যাসের কথা সামনে আসে । এক অভিভাবকের কথায়, ‘ আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসে বলে, দিদিমণি ওর প্যান্ট খুলে দিতেন । তা শুনে আমরা হতভম্ব।’ এই ঘটনার পরেই দুই শিক্ষিকার বিরুদ্ধে পকসোর অধীনে মামলা রুজু করা হয় । ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।
অন্যদিকে অভিযুক্ত দুই শিক্ষিকার দাবি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে । পুরোটাই সাজানো ঘটনা । স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন ,’ এখন পর্যন্ত অভিভাবকদের কাছ থেকে এই বিষয় নিয়ে কোন অভিযোগ পাইনি । মামলা রুজু দায়ের হয়ে থাকলে এই নিয়ে এখনই কোন মন্তব্য করব না ।’ জানা গিয়েছে, কয়েকমাস আগে কর্তব্যে গাফিলতির অভিযোগে এই দুই শিক্ষিকার বেতন বন্ধ করে দিয়েছিল বহরমপুর পুরসভা । তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁরা এখন বেতন পাচ্ছেন । আর এই আবহে তাদের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ ।