Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোট প্রচারে গিয়ে ভোটারদের প্রশ্নের মুখে নিশীথ প্রামাণিক

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটে প্রচারে বেড়িয়ে প্রশ্নের মুখে পড়তে হল কোচবিহারে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। বেহাল রাস্তা ও পানীয় জল নিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের সামনে পড়তে হয় তাঁকে। তবে এলাকার উন্নয়নের কাজ না হওয়ার দায় তৃণমূলের ঘাড়েই ঠেলেছেন কোচবিহারের বিজেপি প্রার্থী।

এদিন কোচবিহারের গুড়িয়াহাটি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান নিশীথ প্রামাণিক। এলাকায় স্থানীয় একটি মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি রেলগেট বাজারে একটি সভাও করেন তিনি। তখনই এলাকার কিছু মহিলা বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। নিশীথ প্রামাণিকের কাছে বেহাল রাস্তা, পানীয় জল ও নিকাশী নালা সংস্কারের দাবি তোলেন স্থানীয় বাসিন্দারা। মহিলাদের প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে যান কোচবিহারের বিজেপি প্রার্থী।

অভিযোগকারী এক মহিলা জানান, বর্ষা এলেই ঘরে জল ঢুকে যায়। নিকাশী নালাগুলি বহুদিন ধরে সংস্কার হয় না। নিকাশী নালাগুলি মশায় ভর্তি হয়ে গিয়েছে। আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছি। তবে এলাকায় কাজ না হওয়ার যাবতীয় দায় তৃণমূলের ওপরই চাপিয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই প্রসঙ্গে তিনি জানান, এলাকার সব কাজের জন্য তিনি টাকা বরাদ্দ করে রেখেছেন। কিন্তু তৃণমূলের পঞ্চায়েত প্রধান সেই টাকা নিতে চাইছে না। যদিও গুড়িয়াহাটি ২ পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মল্লিক জানান, নিশীথ প্রামাণিক মিথ্যা অভিযোগ করছেন। গত পাঁচ বছরে এলাকায় তিনি কোনও কাজ করেননি। ফলে তাঁকে জবাবদিহি করতে হবে। একইসঙ্গে তিনি জানান, মাত্র ছয় মাস হয়েছে নতুন বোর্ড তৈরি হয়েছে। এরইমধ্যে ২০ থেকে ২৫টি রাস্তা, চারটি রিজার্ভার ও নিকাশী নালা সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামীদিনে বহু কাজ করার পরিকল্পনা রয়েছে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00