আধাসেনার সঙ্গে থাকবে রাজ্য পুলিশ, উপনির্বাচনের আগে জানিয়ে দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই রাজ্যের ৬ আসনে উপনির্বাচন। আর সেই নির্বাচনের আগেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ পেতেই নড়েচড়ে বসল কমিশন। এবার স্পষ্টভাবে কমিশনের তরফে জানান হয়েছে, নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে থাকবে রাজ্য পুলিশ। শুধু তাই নয় সিএপিএফের  কোম্পানি কমান্ডারের নেতৃত্বে গঠিত কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিসের এএসআই অথবা এসআই স্তরের একজন থাকবেন।

সোমবার  উপনির্বাচন নিয়ে কমিশনে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করা হয়েছিল,  বিরোধীরা নানা চক্রান্ত করছে। যাতে তৃণমূলের ওপর দোষ চাপাতে পারে। এই প্রসঙ্গে রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান , “নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতহীন নয়। আমাদের মনে হচ্ছে, এই আচরণ বিজেপিকে সুবিধা পাইয়ে দেবে।“

  তাই ৬ কেন্দ্রে উপনির্বাচন যাতে অবাধে ও শান্তিপূর্ণভাবে হয়, তার জন্যই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায় রাজ্যের শাসক দল। এরপরেই তৃণমূলের চাপে নির্বাচন নিয়ে  সক্রিয় হয়ে উঠল কমিশন। তাই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ থাকবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। বলা বাহুল্য, বুধবার সিতাই (কোচবিহার), মাদারিহাট (আলীপুরদুয়ার), নৈহাটি (উত্তর ২৪ পরগনা), মেদিনীপুর (মেদিনীপুর সদর), হাড়োয়া (উত্তর ২৪ পরগনা) এবং তালডাঙ্গা (বাঁকুরা) আসনে রয়েছে উপনির্বাচন । তা নিয়ে চলছে প্রস্তুতি।

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

দিল্লিতে বিধানসভার ভোট ৫ ফেব্রুয়ারি, ফলাফল কবে ?

দিল্লি বিধানসভার ভোট ১২-১৪ ফেব্রুয়ারি, ফল ১৭? আগামী সপ্তাহেই নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

সামনেই কি দিল্লির নির্বাচন? নির্বাচন কমিশনের বৈঠকে আহ্বান নিয়ে জল্পনা তুঙ্গে

তৃণমূলের জয়জয়কার! আরজি কর ঘটনার কোনও প্রভাবই নেই উপনির্বাচনে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]