Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুতুড়ে ভোটার নিয়ে মমতা সরব হতেই নীরবতা ভাঙল নির্বাচন কমিশন, কী সাফাই দিল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটার তালিকা নিয়ে বিতর্কের জেরে উত্তাল গোটা রাজ্য । এই আবহে ডুপ্লিকেট ভোটার আইডি ইস্যু স্বীকার করল ভারতের নির্বাচন কমিশন। স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয়। পুরনো ম্যানুয়াল পদ্ধতির কারণেই বিভিন্ন রাজ্যে একই ইপিআইসি  নম্বরের ভোটার আইডি বরাদ্দ হয়েছে।’ 

রবিবার এক বিবৃতিতে নির্বাচন কমিশনের জানিয়ে দিয়েছে, ‘ কিছু ভোটারের ইপিআইসি নম্বর অভিন্ন হতে পারে ।  তবে জনসংখ্যাতাত্ত্বিক বিবরণ, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সহ অন্যান্য বিবরণ আলাদা। সেইজন্য এপিক  নম্বরের ভিত্তিতেই  প্রত্যেক ভোটার কেবলমাত্র নিজের নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। ‘ সেইসঙ্গে কমিশনের তরফ থেকে এও জানান হয় ,’ ERONET প্ল্যাটফর্ম চালুর আগে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কিছু ক্ষেত্রে একই ইপিআইসি নম্বর বরাদ্দ হয়েছে। তবে এবার থেকে প্রতিটি ভোটারের জন্য ইউনিক EPIC নম্বর বরাদ্দ করা হবে ।’ এখান থেকে একথা স্পষ্ট যে একই এপিক নম্বর থাকলেও তাঁরা ভোট দিতে পারবেন । ভুয়ো ভোটার নয় । 

প্রসঙ্গত,  সারা দেশে আধার কার্ডের নম্বর প্রত্যেকের আলাদা।  ভোটার কার্ডের ক্ষেত্রেও তেমন হওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে একই এপিক নম্বরের দুই বা তার বেশি রয়েছেন। কেন আধারের মত  ভোটার কার্ডে   নেই একই নিয়ম তা নিয়ে উঠছে প্রশ্ন ।  

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার লিস্টে কারচুপি নিয়ে সরব হয়েছিলেন । তিনি নথি দেখিয়ে বলেছিলেন ,  একই ভোটার কার্ড নম্বরে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গে নাম রয়েছে ভিনরাজ্যের ভোটারেরও। শুধু তাই নয় বাংলার ভোটারদের একই এপিক নম্বরে হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, বিহারের লোকেদের নাম তুলেছে। আর সেই অভিযোগ উঠতেই রবিবার ভুয়ো ভোটার নিয়ে বিব্রতি জারি করে সাফাই দিল নির্বাচন  কমিশন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00