Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নন্দীগ্রামে আবু তাহেরের বাড়িতে হানা সিবিআই’এর

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় এবার নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলায় এবার নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সিবিআই আধিকারিকরা আবু তাহেরের বাড়িতে হানা দেন। সিবিআইয়ের গোয়েন্দাদের সঙ্গে এদিন ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মী দেবব্রত মাইতির মৃত্যুর তদন্তে বৃহস্পতিবার সকালে সিবিআই’এর গোয়েন্দারা হানা দেন তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এদিন নন্দীগ্রামের ওই দাপুটে নেতার বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ২০২১ বিধানসভা নির্বাচনোত্তর হিংসার ঘটনায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নন্দীগ্রামের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূল নেতা আবু তাহেরের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। চিল্ল গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি নামের ওই বিজেপি কর্মী বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় প্রাণ হারান। অভিযুক্ত আবু তাহের তৃণমূল পরিচালিত নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। সিবিআই সূত্রে দাবি, বাংলায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় নন্দীগ্রামের ওই তৃণমূল নেতাকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু তলব করা সত্ত্বেও তিনি হাজিরা দেননি।

গত সোমবার সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে হলদিয়া মহকুমা আদালতে আবু তাহেরের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। শুধু আবু তাহের নয় তার সঙ্গে আরও দুই তৃণমূলের নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে তাঁর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের একটি দল। উল্লেখ্য এর আগেও ভোট পরবর্তী হিংসা মামলায় রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তদন্তকারীরা।

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

সুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, জেলমুক্তির সম্ভাবনা?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00