Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাগীরথীতে তলিয়ে গেল গাড়ি, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাগীরথীতে নৌকা করে গাড়ি পারাপার করতে গিয়েই ঘটে গেল বিপত্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে  মুর্শিদাবাদের লালগোলা এলাকায়। জানা গিয়েছে, প্রতিদিনের মতো  বৃহস্পতিবার সকালে ভাগীরথী পারাপারের জন্য ফেরি ঘাটে ভিড় করেন বহু মানুষ। নৌকোয় বহু যাত্রী ছিল, গাড়িও ছিল। আর তখনই যাত্রীদের ভাড়ে নৌকাটি হেলে যাওয়ায় ভাগীরথীতে উল্টে যায় একটি গাড়ি। সেই সময় ওই গাড়িতে ছিল ৭জন যাত্রী।

তারমধ্যে ঘটনাস্থলে ৩ জন প্রাণ হারান এবং গুরুত্বর আহত হন ৪ জন। ভাগীরথীতে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় ৩ জন যাত্রীকে। এই ঘটনার জেরে  ফেরি ঘাটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। এই ঘটনা জন্য ফেরি ঘাটে দায়িত্বে থাকা কর্মীদের ওপর ক্ষোভ উগড়ে দেয় যাত্রীরা।

এক প্রত্যক্ষদর্শী জানান,’সকাল বেলার ব্যস্ত সময় নৌকাতে প্রচুর ভিড় থাকে।  তার মধ্যে গাড়িটি তোলা হয়েছিল।  নৌকার  একদিন প্রায় হেরে  যাওয়ায় সেই সময় গাড়িটি গড়িয়ে নদীতে পড়ে যায়।  খেয়া ঘাটে উপস্থিত মাঝিরা কোন রকমে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও তিনজন জলে তলিয়ে গিয়ে মারা যান।‘ প্রসঙ্গত , এই ঘটনা প্রথম নয় এরআগেও নৌকা পারাপার করতে গিয়ে বারংবার দুর্ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও নিয়মিত ঝুঁকি নিয়ে বেশি যাত্রী নিয়ে নৌকো চালানো হয়ে থাকে । তা সত্ত্বেও প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

মর্মান্তিক! তিন জেলায় ১৩ জনের প্রাণ কাড়ল আচমকা বজ্রপাত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00