Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত’ হুমকি বিজেপি নেতার  

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ‘রক্ত ঝরবে’ বলে হুঁশিয়ারি দিলেন এক বিজেপি নেতা। বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল এক দলীয় সভায় এ কথা বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ‘রক্ত ঝরবে’ বলে হুঁশিয়ারি দিলেন এক বিজেপি নেতা। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল এক দলীয় সভায় দাঁড়িয়ে কার্যত হুমকির সুরে এ কথা বলেন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার এক সভা থেকে হুঁশিয়ারি দেন তিনি। ‘পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরলে শুধু বিজেপির একার ঝরবে না’ বলেও মন্তব্য করেন ওই বিজেপি নেতা।

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করেছে বিজেপি। এদিন উত্তর ২৪ পরগনা জেলায় শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের কর্মসূচিতে অংশ নিয়ে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। এদিন সেই সভা থেকে রাজ্যের আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূলকে কার্যত হুমকি দেন তিনি। আগামী পঞ্চায়েত ভোটে রক্তের বদলে ঝরবে রক্ত হুমকি দেন তিনি। জোড়াফুল শিবিরকে আক্রমণ করতে গিয়ে কার্যত হুমকি দেন গেরুয়া শিবিরের এই নেতা। দেবদাস মণ্ডল বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে রক্ত ঝরলে শুধু বিজেপির একার ঝরবে না। তৃণমূলেরও ঝরবে। সেদিনের বিজেপি আর আজকের বিজেপির মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেই জন্য আমরা অ্যাডভান্স রক্ত রেডি করে রাখছি।’

অন্যদিকে বিজেপি নেতার এমন হুমকিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দেবদাস মণ্ডলের এই মন্তব্যের নিন্দা করেছে অনেকে। বিজেপি নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে বনগাঁর তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘বিজেপি এখন ঝরা পাতা। মাটিতে পড়ে রয়েছে, ফলে ওদের দিকে  কেউ তাকাচ্ছে না। সাধারণ মানুষ মাড়িয়ে চলে যাচ্ছে। সুতরাং ওরা চেশটা করলেও পশ্চিমবঙ্গে রক্ত ঝরার কোনও সম্ভাবনা নেই।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00