নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর : রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বিরোধীতা। কিন্তু প্রেমে তা বাধা নয়। তৃণকর্মীর স্ত্রীয়ে মন মজেছে বিজেপি নেতার। সেই প্রেমের টানেই বাড়িতে পরিবার রেখে তৃণমূলকর্মীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জীবন দাসের বিরুদ্ধে। স্ত্রীয়ের বিশ্বাসঘাতকতা মানতে পারছেন না স্বামী। বিপাকে পড়েছে দুই পরিবার। তৃণমূলকর্মীর বাড়িতে রয়েছে ছোট দুই সন্তান। সন্তানকে বাড়িতে রেখেই বিজেপি নেতার হাত ধরেছেন তৃণমূলকর্মীর স্ত্রী। সমগ্র ঘটনা জানাজানি হতেই এলাকাতে পড়েছে শোরগোল।
জানা গিয়েছে, স্থানীয় গৃহবধূ শিউলি রায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী পেশায় টোটো চালক তৃণমূলকর্মী জিতেন রায় হরিশ্চন্দ্রপুর থানাতে নিখোঁজের একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু তারপরেই জানতে পারেন স্ত্রী পিপলার বাসিন্দা বিজেপি নেতা জীবন দাসের সঙ্গে পালিয়ে গিয়েছে। যা শুনে হতবাক সকলেই। স্ত্রীয়ের এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারছে না। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের পর প্রেম করে বিয়ে হয়েছিল জীতেন ও শিউলির। বাড়িতে ছোট দুই ছেলে-মেয়ে রয়েছে। তারপরেও তার স্ত্রী কীভাবে এই কাজ করল তা বুঝতে পারছেন না তৃণমূসকর্মী।
জানা গিয়েছে, জীতেন রায়ের বাড়ির ১০০ মিটার দূরে রয়েছে বিজেপির দলীয় কার্যালয়। সেখানেই আসতেন বিজেপি নেতা জীবন দাস। সেখান থেকেই গড়ে উঠে ছিল যোগাযোগ এবং প্রেম। কিন্তু স্বামী টের পাননি কিছুই। অন্যদিকে জীবন দাসও বিবাহিত। রয়েছে ছোট এক সন্তান। বিপাকে পড়েছে জীবন দাসের পরিবারও। আর তার মেয়ে কেন এমন করল বলতে পারছেন না শিউলি রায়ের মা। সাম্প্রতিক সময়ে বারবার দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে একাধিক অশান্তি সৃষ্টি হচ্ছে। ভেঙে যাচ্ছে সংসার। সেরকমই অবস্থায় এই মুহূর্তে চরম বিপদে দুই পরিবার।