Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রার্থী ঘোষণার পরেই জেলায় জেলায় বিক্ষোভ! আক্রান্ত বিজেপি নেতারা

২৭ শে ফেব্রুয়ারি ১০৮ পুরসভায় পুরভোট। আর সেই পুরভোটে বিরোধীদের সঙ্গে লড়াই করার আগেই দলীয় কোন্দলে বিধ্বস্ত রাজ্য বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৭ শে ফেব্রুয়ারি ১০৮ পুরসভায় পুরভোট। আর সেই পুরভোটে বিরোধীদের সঙ্গে লড়াই করার আগেই দলীয় কোন্দলে বিধ্বস্ত রাজ্য বিজেপি। কলকাতা পুরসভা হোক কিংবা আসন্ন চার পুরসভার ভোটে প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষোভ দেখায় রাজ্য বিজেপির একাংশ নেতারা। সেই বিক্ষোভ এড়াতেই গভীর রাতে ই-মেল মারফত জেলায় জেলায় প্রার্থী ঘোষণা করেছে রাজ্য বিজেপি। কিন্তু তাতেও অশান্তি এড়াতে পারেনি। শ্রীরামপুর থেকে মুর্শিদাবাদ কিংবা খড়গপুর সর্বত্রই বিজেপি শিবিরে বিক্ষোভ দেখা গিয়েছে। সোমবার সন্ধ্যায় জঙ্গিপুর পুরসভার বিজেপি প্রার্থীদের নামের তালিকা ঘোষণা হতেই ধুন্ধুমার বেধে যায় মুর্শিদাবাদে। সাংগঠনিক জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা। ভাঙচুর চলে দলীয় কার্যালয়ে। বিক্ষোভের আঁচ এসে পড়ে রাস্তাতেও। সেখানেও দুই দলের মধ্যে হাতাহাতিও হয়।

সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জের ম্যাকাঞ্জি ময়দান মোড়ে উত্তেজনা ছড়ায়। প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সভাপতি ধনঞ্জয় ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দলীয় কর্মীদের একাংশ। অভিযোগ টাকার বিনিময়ে উনি প্রার্থী করেছেন পুরভোটে, যোগ্যদেরর বাদ দিয়েছেন। পুরো ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পূশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আবার বিজেপির বিক্ষুদ্ধ কর্মীদের একাংশের দ্বারা আক্রান্ত হন বিজেপির রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায়। সোমবার গভীর রাত ২ টুরো সময় ওই বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় দলেরই বিক্ষুদ্ধ নেতারা। ঢিল ছোড়া থেকে শুরু করে গাড়ির কাচ ভেঙে দিয়েছে দলেরই একাংশ নেতারা, এমনটাই অভিযোগ। যদিও তুষার মুখোপাধ্যায় জানিয়েছেন এটাতে দলের কেউ জড়িত নয়, দুষ্কৃতীরা জড়িত।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00