Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার ২0টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা বিজেপির

বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করে দিল পদ্মশিবির। সেখানেই বাদ পড়েছেন জন বার্লা যিনি কেন্দ্রের প্রতিমন্ত্রীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সন্ধ্যায় দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলার(Bengal) ২০টি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের(BJP Candidates) নাম প্রকাশ করে দিল পদ্মশিবির। এতদিন দেখা যেত বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেসই সবার আগে রাজ্যে প্রার্থী ঘোষণা করছে। আর সেটাও নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে। সেই ঘোষণার পর রাজ্যের বিরোধী দলগুলি নিজেদের প্রার্থীদের নাম সামনে আনছে। কিন্তু এবারে ঠিক তার উল্টো ছবি। বিজেপি দেশে নির্বাচন(General Election 2024) ঘোষণার আগেই নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করা শুরু করে দিল এদিন থেকেই। ঘটনাচক্রে গতকাল ও এদিন বাংলার বুকে পর পর ২টি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর প্রধানমন্ত্রী বাংলা ছাড়তে না ছাড়তেই সামনে চলে এল বাংলার ২০টি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম। 

এদিন বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রগুলির মধ্যে যে লোকসভা কেন্দ্রগুলির ক্ষেত্রে পদ্মপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সেগুলি হল – কোচবিহারে নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগগা, বালুরঘাট থেকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, মালদা উত্তর থেকে খগেন মুর্মু, মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী, মুর্শিদাবাদ থেকে গৌরি শংকর ঘোষ, বহরমপুর থেকে নির্মল কুমার সাহা, রানাঘাট থেকে জগন্নাথ সরকার, বনগাঁ থেকে শান্তনু ঠাকুর, যাদবপুর থেকে অনির্বাণ গাঙ্গুলি, জয়নগর থেকে অশোক ভান্ডারী, হাওড়া থেকে রথীন চক্রবর্তী, হুগলি থেকে লকেট চট্টোপাধ্যায়, কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী, ঘাটাল থেকে হিরণ চট্টোপাধ্যায়, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, বাঁকুড়া থেকে সুভাষ সরকার, পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, আসানসোল থেকে পবন সিং এবং বোলপুর থেকে প্রিয়া সাউ।

এদিনের প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি প্রার্থী হিসাবে জেতা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে এবারে আলিপুরদুয়ার থেকে টিকিটই দেওয়া হয়নি। যদিও এখনও রাজ্যের ২২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা বাকি আছে। সেখানে আগামী দিনে জন বার্লার নাম পাওয়া যেতেই পারে। কিন্তু আপাতত তাঁর কাছে শুধুই হতাশা। একই সঙ্গে চমক ঘাটালের ক্ষেত্রে হিরণ প্রার্থী হয়েছেন। যদিও হিরণ নিজে থেকেই জানিয়েছিলেন তিনি তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে ২৪’র ভোটে লড়াই করতে চান পদ্মপ্রার্থী হিসাবে। তাঁর সেই আর্জি রেখেছে পদ্মশিবির।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00