Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার, পাট নিয়ে গাইলেন নতুন গান

Share:

নিজস্ব প্রতিনিধি:পাট শিল্প পুনরুজীবিত করতে এবং পাটজাত দ্রব্যের ব্যাবহার বাড়াতে পাটের উৎপাদন বৃদ্ধির উপর জোর দিচ্ছে নুজিভিডু সিডস। তাদের তৈরি রাজা পাট পাটের উৎপাদনে বিরাট সাফল্য এনেছে বলে দাবী পাট চাষীদের।এই সাফল্য দেখে এবার রাজা পাট নিয়ে গান বাঁধলেন কাঁচা বাদাম খ্যাত সঙ্গীত শিল্পী বিরভূমের ভুবন বাদ্যকার(Bhuban Badyakar)। রবিবার মুর্শিদাবাদ জেলার পাটিকাবাড়ি এলাকায় রাজা পাটের চাষ নিয়ে একটি মেগা ফিল্ড ডে -এর উদ্বোধন করে রাজা পাটের সাফল্য নিয়ে তার নতুন গান গেয়ে শোনান এলাকার কৃষকদের। ইতিমধ্যেই সেই গান ইউটিউবে ভাইরাল হতে শুরু করেছে। ভুবনবাবু বলেন, প্রথম জীবনে তিনি চাষের কাজ করতেন। পরে কাঁচা বাদাম বিক্রি শুরু করেন। তিনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে ঘুরে এই রাজা পাটের একচেটিয়া চাষ দেখে অভিভূত।

রাজা পাট উৎপাদনকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পাট একর প্রতি অতিরিক্ত ১০ হাজার টাকা লাভের সুযোগ করে দিচ্ছে চাষীদের। এটা সম্ভব হয়েছে পাটের লম্বা আঁশ এবং অন্যান্য প্রজাতির চেয়ে এর একর প্রতি বাড়তি নূনতম ২ কুইন্টাল উৎপাদন বেশি হওয়ার ফলে। সংস্থার দাবী রাজা এন জে ৭০০৫ পাটের একটি নতুন প্রজাতি। যা ২০২০ সালে প্রবর্তনের পর থেকে পাট চাষে পরিবর্তন এনেছে। এই চাষে খরচও কম । সাথে পাওয়া যায় উচ্চ ফলন, উচ্চতর গুণমানের তন্তু এবং বর্ধিত লাভের সুযোগ।

যারা রাজা পাট চাষ করেছেন সেইসব চাষিরা জানিয়েছেন,আগের চেয়ে তাদের লাভের পরিমাণ বেড়েছে। এই বীজ চাষ করে তারা খুশি। ভবিষ্যতেও এই বীজই চাষ করতে চান তারা।এক পাট চাষী সিরাজুল ঈসলাম বিশ্বাস তুলে ধরেন রাজা পাট চাষ করে কিভাবে তাদের পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরে এসেছে। তিনি বলেন, অন্যান্য প্রজাতির তুলনায় এই পাট দু ফিট বেশি লম্বা অর্থাত বেশি ফলন, মোটা ছাল যা ফলন এবং তন্তুর গুণমান বাড়ায়।এদিনের অনুষ্ঠানে পাট চাষের এই নতুন দিগন্ত গানে গানে চাষিদের কাছে তুলে ধরেন কাঁচা বাদাম খ্যাত শিল্পি ভুবন বাদ্যকার । তিনি এই অনুষ্ঠানটিকে উৎসাহিত করেন এবং কৃষকদের যুগান্তকারী রাজা পাট গ্রহণ করতে উৎসাহিত করেন।

ভাগ্য ফিরল ‘বাদাম কাকু’র! গান নয়, এবার সরাসরি বাংলা সিরিয়ালে অভিনয় করবেন ভুবন বাদ্যকর

ইউটিউবের বিচারে সামান্থাকে হারিয়ে দিল ভুবন বাদ্যকর

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ‘বাদামকাকু’র নতুন ভাইরাল গান, সঙ্গে আদুরীর চমক

স্ত্রী ও নাতনির সঙ্গে তিলোত্তমা পরিদর্শন ‘বাদামকাকু’র, বললেন বহুদিনের স্বপ্নপূরণ

দেব-রুক্মিণীকে চুমুর চ্যালেঞ্জ বাদামকাকুর, শুনে হতবাক নায়ক

মুক্তি পেল হিরো আলম-ভুবন বাদ্যকরের নতুন গান

‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকারের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00