Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকারের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলম

শনিবার লেকটাউনের এক স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হল ওই গানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে জনপ্রিয় হয়ে উঠেছেন। একজন এপার বাংলায় আর অন্যজন ওপার বাংলায়। এবার দুজনেই জোট বাঁধলেন। একসঙ্গে গান গাইলেন এপার বাংলার কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার ও বাংলাদেশের হিরো আলম। শনিবার লেকটাউনের এক স্টুডিওতে রেকর্ডিং সম্পন্ন হল ওই গানের। কিছুদিনের মধ্যেই শুরু হবে ভিডিও রেকর্ডিং।

করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পরে কলকাতায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। কলকাতায় আসায় আগেই ভক্তদের চমক দেখার অপেক্ষায় থাকতে বলেছিলেন। কী সেই চমক, তা খোলসা করেননি। কিন্তু শনিবার বার বেলাতে নিজেই সংবাদমাধ্যমের কাছে রহস্যের যবনিকাপাত ঘটালেন। বাংলাদেশের ভাইরাল শিল্পী সাংবাদিকদের বলেন, ‘আমি এবং ভুবন কাকু দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। অনেকদিন ধরেই ভুবন কাকুর সঙ্গে গান করার জন্য মুখিয়ে ছিলাম। কথাবার্তাও চলছিল। যদিও তারিখ ঠিক করা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিল। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। আমরা দুজনে দুই বাংলায় ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি। দুই বাংলায় এই গান ভাইরাল হবে বলে আশা করছি।’

কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার ও হিরো আলমের দ্বৈতকণ্ঠে মিউজিক ভিডিও’র নাম ‘হাউ ফানি’। গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করেছেন অজিত সাহিন। কিছুদিনের মধ্যে ভিডিও’র শুটিং হবে। পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

বউকে কাছে না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা হিরো আলমের, কেমন আছেন নেটপ্রভাবী?

নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে মামলা

ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার, পাট নিয়ে গাইলেন নতুন গান

হিরো আলমকে রাস্তায় ফেলে বেধড়ক মার আওয়ামি লিগের কর্মীদের

উপনির্বাচনে বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেলেন হিরো আলম

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে হিরো আলমের মনোনয়ন বাতিল

ফের ভোটে দাঁড়াচ্ছেন হিরো আলম, লড়ছেন ঢাকা-১৭ আসন থেকে

ভাগ্য ফিরল ‘বাদাম কাকু’র! গান নয়, এবার সরাসরি বাংলা সিরিয়ালে অভিনয় করবেন ভুবন বাদ্যকর

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00