Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ‘বাদামকাকু’র নতুন ভাইরাল গান, সঙ্গে আদুরীর চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছিল বীরভূমের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকরের মাইলফলক সৃষ্টিকারী ‘কাচা বাদাম’ গানটি। আর তাঁর এই গানের সুবাদে ভুবন বাদ্যকর নিজেও হয়ে গিয়েছেন ভাইরাল। তাঁর সৃষ্টি ‘কাঁচাবাদাম’ গান এখন ইন্টারনেটের টপ ভাইরাল সেনসেশন। আমজনতা থেকে সেলিব্রিটি সবাই যে পরিমাণে গানটিতে ভিডিও বানিয়েছেন, তাতে এক্কেবারে জলভাত হয়ে গিয়েছে এখন ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গানটি। এমনকী ভুবন বাদ্যকরও এখন সবার কাছে ‘বাদামকাকু’ নামে পরিচিত হয়েছে। এমনকী তাঁর গানে শুধু কলকাতার বাসিন্দারাই নেচেছেন শুধু তা নয়, কাঁচা বাদামে নেচেছেন কলকাতা টু কলম্বো, মুম্বই টু মেলবোর্নের নেটিজেনরাও, আর সবাই ঝড়ের বেগে জনপ্রিয় হয়েছেন। কাঁচা বাদাম গান ভাইরাল হওয়ার পর থেকেই ভুবন বাদ্যকরকে নিয়ে নানাদিকে টানাটানি। এখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তিনি।

কেউ নিজে দায়িত্ব নিয়ে ভুবনের গান রেকর্ডিং করছেন, আবার কেউ ভুবনকে পাশে নিয়ে ভিডিও তৈরি করছেন, এর ফলে সোশ্যাল মিডিয়াতেও তাঁদের ফলোয়ার বাড়ছে। এবার মার্কেটে চলে এল বাদামকাকুর, নতুন ভাইরাল গান ‘আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ… তোমায় কাঁচা বাদাম কিনে দেব, বলো হবে নাকি বউ?’, এই গান প্রকাশ্যে আসা মাত্রই ফের ভাইরাল হল। তবে এই গানটিতে তিনি একা নন, গায়ক কেশবের সঙ্গে জুটি বেঁধে এই গান সম্প্রতি ঝড়ের বেগে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এই মিউজিক ভিডিওর পরিচালক সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায় ও গায়ক কেশব জানিয়েছেন, কয়েকদিন ধরেই তাঁরা প্ল্যান করছিলেন যে বাদামককাকুকে সঙ্গে নিয়ে অন্যরকম কিছু করবেন।

 

তারপর এই গানটির লেখক বাদল পাল তাঁদের এই গানের ট্যাগ লাইন শুনে তৈরী করে ফেললেন এই গানটি। এই ভাবেই পুরো ব্যাপারটা তৈরি হয়ে গেল। এমনকী তাঁরা জানালেন, বাদামকাকুকে নিয়ে এর আগে এত ভাল কোনও প্রোডাকশন হয়নি। তবে বাদামকাকু নিজের স্টাইলেই গেয়েছেন। আর তাঁরা সেটা বদলাননি। আসলে তাঁরা চেয়েছেন তাঁর প্রতিভাকে একটু নতুনভাবে দেখাতে। সৌম্যজিৎ ও কেশবের এই ভিডিওতে রয়েছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ও। আর এই গানের সবথেকে বড় সারপ্রাইজ হিসেবে রয়েছেন ভুবন বাদ্যকরের স্ত্রীও। এই ভিডিওতে বাদামকাকুর স্ত্রী আদুরির আগমন একেবারেই দুম করেই হয়েছে। এটাই এই ভিডিওর বড় চমক। Biocine Production House-এর প্রযোজনাতেই তৈরি হয়েছে এই মিউজিক ভিডিও।

ফের ভাইরাল কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকার, পাট নিয়ে গাইলেন নতুন গান

ভাগ্য ফিরল ‘বাদাম কাকু’র! গান নয়, এবার সরাসরি বাংলা সিরিয়ালে অভিনয় করবেন ভুবন বাদ্যকর

ইউটিউবের বিচারে সামান্থাকে হারিয়ে দিল ভুবন বাদ্যকর

স্ত্রী ও নাতনির সঙ্গে তিলোত্তমা পরিদর্শন ‘বাদামকাকু’র, বললেন বহুদিনের স্বপ্নপূরণ

দেব-রুক্মিণীকে চুমুর চ্যালেঞ্জ বাদামকাকুর, শুনে হতবাক নায়ক

মুক্তি পেল হিরো আলম-ভুবন বাদ্যকরের নতুন গান

‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকারের সঙ্গে জুটি বাঁধলেন হিরো আলম

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00