Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেব-রুক্মিণীকে চুমুর চ্যালেঞ্জ বাদামকাকুর, শুনে হতবাক নায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের জনপ্রিয় জুটি দেব-রুক্মিণী অভিনীত ‘কিশমিশ’ ছবিটি আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যে কারণে জোরকদমে চলছে এই ছবির প্রচার পর্ব। নায়ক-নায়িকারা নিজেরাই এই ছবির প্রচার সারতে বিভিন্ন রিয়্যালিটি শোগুলির মঞ্চে উপস্থিত হচ্ছেন। তেমনি সম্প্রতি, দেব-রুক্মিণী ঘুরে গেলেন স্টার জলসার নতুন রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’-র মঞ্চ থেকে।

এই শোয়ের উপস্থাপনা করছেন টলিউডের আরেক সুপারস্টার। শুরু থেকেই এই শোয়ের জনপ্রিয়তা তুখোর। বিশেষ করে এই শোয়ের প্রতিযোগিরা হলেন টলিউডের একাধিক সেলিব্রিটি দম্পতি। এবার এই শোয়ের মাঝেই দেব-রুক্মিণীর কাছে একটি বড়সড় আবদার করে বসলেন বাদামকাকু ওরফে ভুবন বাদ্যকর! কি সেই আবদার তাঁর?

বাদাম কাকু দেবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন যে, সর্বসমক্ষে রুক্মিণীকে জড়িয়ে চুমু খেতে হবে দেবকে। আর ডেমো হিসেবে নিজের স্ত্রীকে চুমুও খেয়ে বসলেন ভুবনবাবু। দেবও বলে ওঠেন, ‘সত্যিই সত্যিই চুমু খেতে দেখতে চাও?’ যা শুনে হাসতে হাসতে প্রাণ ওষ্ঠাগত হয়ে পড়ে সেই সময়ে মঞ্চে উপস্থিত সবার। এমনকী জিৎ এরপরে প্রশ্ন করেন, ‘তোমাদের সংসারে রান্নাবান্নার দায়িত্ব কে সামলাবে?’ সেখানেও দেব সপাটে বলেন, রান্নাবান্না করতে তিনি ভালোই পারেন। কিন্তু রুক্মিণী সে কি করবে, তাঁর জবাব, ‘আমি অনলাইনে অর্ডার দিয়ে খাব।’ 

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

প্রসঙ্গত, ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে শুরু থেকেই বাদামকাকু একের পর এক খেল দেখাচ্ছেন। কখনও বউকে চুমু খাচ্ছেন আবার কখনও হানিমুনের গল্প শোনাচ্ছেন। আর সবটাই জমিয়ে উপভোগ করছেন দর্শকমহল। অন্যদিকে দেব আর রুক্মিণীর কেমিস্ট্রি দেখতে মরিয়া দর্শক, আপাততঃ ২৯ এপ্রিল কিশমিশ মুক্তির অপেক্ষায়।

‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

দুর্যোগে প্রশাসন সবসময় পাশে রয়েছে, ঘাটালের পরিস্থিতি দেখে পোস্ট দেবের

মাধ্যমিকে অষ্টম র‍্যাঙ্ক করায় অরিত্র’কে ফোন দেবের, কৃতী ছাত্রকে জানালেন শুভেচ্ছা

দেবকে আচমকাই চিঠি মমতার , কী লিখলেন তাতে ?

ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

‘যথাযথ ব্যবস্থা নেব’, ‘খাদান’ মুক্তির আগে কাকে হুঁশিয়ারি দিলেন দেব?

ঘোষণা দিয়েও মুক্তি পেল না ‘খাদান’-এর ট্রেলার, কারণ জানালেন দেব

সাতসকালে পুজোর থালা হাতে তারাপীঠ মন্দিরে দেব, ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শুরু?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00