ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার দায়ে ৫ বছরের কারাদণ্ড বিদেশি নাগরিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,বারাসত: প্রতারণায় দোষী সাব্যস্ত অভিযুক্তকে পাঁচ বছরের জেল হেফাজতের রায় দিল বারাসত আদালত।সরকারি আইনজীবী জানান, বিয়ের সম্বন্ধ সংক্রান্ত একটি ওয়েবসাইটে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর প্রোফাইল ছিল। ওই বিদেশি সেখানে এক তরুণীর ভুয়ো প্রোফাইল খুলে ওই ব্যক্তির সঙ্গে আলাপ জমান।তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের এক কর্মীকে প্রতারণার অভিযোগে এক বিদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করল বারাসত আদালত(Barasat Court)। এহিকিয়োইয়া ডেভিড ফেভর নামে ওই বিদেশিকে মঙ্গলবার তার পাঁচ বছরের জেল হেফাজতের নির্দেশ দেয় বারাসত জেলা আদালত।

বারাসত আদালতের সাইবার অপরাধ সংক্রান্ত মামলার সরকারি আইনজীবী শৌভিক বসু ঠাকুর জানান, ওড়িশার বাসিন্দা এক তথ্যপ্রযুক্তি কর্মীকে ২০১৯ সালে ওই বিদেশি প্রতারণা করেন। বিধাননগর সাইবার থানার পুলিশ হরিয়ানা থেকে এহিকিয়োইয়াকে গ্রেফতার করে। তিনি নিজেকে নাইজিরিয়ার নাগরিক বলে দাবি করলেও তার সপক্ষে উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি। তাঁর পাসপোর্ট ও ভিসা— দু’টিই জাল বলে তদন্তে জানা যায়। ফলে তাঁর বিরুদ্ধে আলাদা করে বিদেশি আইন সংক্রান্ত একটি ধারায় মামলাও যুক্ত করা হয়েছিল।
সরকারি আইনজীবী জানান, বিয়ের সম্বন্ধ সংক্রান্ত একটি ওয়েবসাইটে ওই তথ্যপ্রযুক্তি কর্মীর প্রোফাইল ছিল।

ওই বিদেশি সেখানে এক তরুণীর ভুয়ো প্রোফাইল খুলে ওই ব্যক্তির সঙ্গে আলাপ জমান। দু’মাস ধরে দু’জনের মধ্যে অনলাইনে কথাবার্তা চলে। এর পরে এক দিন ওই ব্যক্তির কাছে কাস্টমসের নাম করে ফোন আসে। তাঁকে জানানো হয়, ওই তরুণী ভারতে সাত কোটি টাকার একটি ডিমান্ড ড্রাফট নিয়ে এসেছেন। সেটি কাস্টম্‌স আটকে দিয়েছে। সেটি ছাড়ানোর জন্য প্রায় দু’লক্ষ টাকা ওই তথ্যপ্রযুক্তি কর্মীর থেকে নেওয়া হয়। এর পরেও কখনও রিজার্ভ ব্যাঙ্ক, কখনও কাস্টম্‌সের নাম করে কয়েক লক্ষ টাকা তাঁর থেকে নেওয়া হয়। কখনও তাঁকে ওই মহিলার কান্নাও শোনানো হয়।

শেষ পর্যন্ত ওই ব্যক্তি বুঝতে পারেন, আমেরিকাবাসী এক তরুণীর ভুয়ো ছবি ব্যবহার করে প্রোফাইল খুলে তাঁকে ঠকানো হয়েছে। এর পরেই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। শৌভিক বলেন, ‘‘এই ধরনের একটা চক্র(Racket) সক্রিয় রয়েছে। মানুষকে সতর্ক হতে হবে। অনেক কম সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি হয়।

স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

গোবরডাঙ্গার তৃণমূল কর্মী খুনের ঘটনার সাজা ঘোষণা পিছিয়ে গেল

হাবড়ার দম্পতি খুনে তিনজনকে যাবজ্জীবনের সাজা বারাসত আদালতের

ট্রলি কাণ্ডে অভিযুক্ত মা ও মেয়েকে ১৪ দিনের জেল হেফাজত

ট্রলি-কাণ্ডের মা ও মেয়েকে তোলা হল বারাসত কোর্টে,নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা বারাসত আদালতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]