হাবড়ার দম্পতি খুনে তিনজনকে যাবজ্জীবনের সাজা বারাসত আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়ার দম্পতি খুন কাণ্ডে তিনজনের যাবজ্জীবন সাজা ঘোষণা বারাসাত জেলা আদালতে।১৫ই সেপ্টেম্বর,২০২০,মঙ্গলবার রাতে হাবড়ার(Habra) টুনিঘাটা লন্ডন পাড়ার বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মন্ডল এবং তার স্ত্রী লীলারানির। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মাথায় এবং বুকে গুলি করে খুন করা হয়েছিল দম্পতিকে।পুলিশি তদন্তে গ্রেফতার হয় ওই দম্পতির ছোট জামাই বান্টি সাধু তার সাগরেদ অজয় দাস এবং বান্টির স্ত্রী নিবেদিতা সাধুখা(মন্ডল)। পুলিশি জেরায় তারা শিকারও করে, বান্টির প্রায় বাজারে ৮-১০ লক্ষ টাকার দেনা হয়েছিল এবং পাওনাদারদের টাকার চাপে, শশুর – শাশুড়িকে চাপ দিতে শুরু করে বান্টি(Banti)।

টাকা দিতে অস্বীকার করলে পরিকল্পনা করে খুন করে তারা।সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বান্টি ,অজয় এবং নিবেদিতাকে দোষী সাব্যস্ত করে বারাসত জেলা আদালত(Barasat Court)।সোমবার তাদের যাবজ্জীবন সাজা এর সাথে আরো পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। অনাদায় আরও ছমাসের জেল। এর সঙ্গে অজয় দাস এর কাছ থেকে আর্মস উদ্ধার হওয়ার কারণে তাকে আরো পাঁচ বছরের জেল ও ৫০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের জেলের নির্দেশ দেন বারাসত জেলা আদালতের ACJM 5th বিচারপতি,দিপালী শ্রীবাস্তব সিনহা।

এদিকে,মধ্যমগ্রামের(Madhyamgram) খুনের ঘটনায় অভিযুক্ত ফাল্গুনী ও তার মা আরতি ঘোষকে সোমবার ফের বারাসত জেলা আদালতে নিয়ে আসা হয়। মধ্যমগ্রাম থানার পুলিশ সহ ভারপ্রাপ্ত আধিকারিক এসে পৌঁছায় বারাসত জেলা আদালতে। অভিযুক্ত ফাল্গুনী এবং আরতীকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে AJCM কিংশুক সাধুকার বেঞ্চে পেশ করা হলে বিচারপতি তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

স্ত্রীর প্রেমিককে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত

হাবড়ার তৃণমূল নেতার খুনের ঘটনায় দোষী ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

গোবরডাঙ্গার তৃণমূল কর্মী খুনের ঘটনার সাজা ঘোষণা পিছিয়ে গেল

ট্রলি কাণ্ডে অভিযুক্ত মা ও মেয়েকে ১৪ দিনের জেল হেফাজত

ট্রলি-কাণ্ডের মা ও মেয়েকে তোলা হল বারাসত কোর্টে,নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ

নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অপরাধে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা বারাসত আদালতের

ভুয়ো প্রোফাইল খুলে প্রতারণার দায়ে ৫ বছরের কারাদণ্ড বিদেশি নাগরিকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]